খুব শীঘ্রই ‘জ্যাক স্প্যারো’ আইকনিক চরিত্রে ফিরছেন জনি ডেপ

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন সংবাদের শিরোনামে রয়েছেন হলিউড তারকা জনি ডেপ (Johnny Depp)। আপাততঃ তাঁদের দাম্পত্য কলহ মিটে গিয়েছে। তাঁর প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের (Amber Heard) আনা তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ সবটাই মিটেছে। জনির বিরুদ্ধে করা অ্যাম্বারের মানহানি মামলা করার ফলে অভিনেতার ভাবমূর্তি নষ্ট হয়, সেই কারণেই অভিনেতার প্রচুর কাজ হাতছাড়া হয়ে যায়। এরপর পাল্টা জনি তাঁর স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলে, শেষমেশ জনি জিতে যান।

 

এরপর থেকেই তাঁর কাজ আসা শুরু হয়েছে। সম্প্রতি শোনা গিয়েছে, ডিজনি (Disney) সংস্থা হলিউড তারকা জনি ডেপকে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ (Pirates Of The Caribbean) ফ্র্যাঞ্চাইজি এবং একটি ডিজনি প্লাস সিরিজে জ্যাক স্প্যারোর (Jack Sparrow) আইকনিক চরিত্রে ফিরে আসার জন্য তাঁকে ২,৩৫৫ কোটি রুপি ($301 মিলিয়ন) চুক্তির প্রস্তাব দিয়েছে। ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, ডিজনি কোম্পানিটি জনি ডেপের কাছে আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চেয়েছেন এবং অভিনেতাকে জ্যাক স্প্যারো হিসাবে ফিরে আসার জন্য একটি $301 মিলিয়ন চুক্তিপত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর, ডিজনি জনি ডেপের সঙ্গে তাঁদের সম্পর্ক জোড়া লাগাতে খুব আগ্রহী।

 

অ্যাম্বার হার্ডের সঙ্গে অভিনেতার মানহানির বিচারের আগেই তাঁরা অভিনেতার কাছে পৌঁছে জিজ্ঞাসা করেছিল যে, তিনি তাঁদের অন্য একটি পাইরেটস চলচ্চিত্রে ফিরে আসতে আগ্রহী কিনা। এছাড়াও জানা গিয়েছে, কর্পোরেট তাঁকে খুব আন্তরিক চিঠির সঙ্গে একটি উপহারের ঝুড়ি পাঠিয়েছিল, তবে ডিজনি স্টুডিও ইতিমধ্যেই জ্যাক স্প্যারো চলচ্চিত্রের একটি খসড়া তৈরি করেছেন। তাই তাঁরা খুব আশাবাদী যে, জনি তাঁদের ক্ষমা কিরে তাঁর আইকনিক চরিত্রে ফিরে আসবেন।

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা