‘রাজনীতিতে যোগ দিন’, স্বরা ভাস্করকে মমতা

এই বৈঠক থেকে অভিনেত্রী স্বরা ভাস্করকে রাজনীতিতে আসার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই সফরের দ্বিতীয় দিনে বুধবার কবি-গীতিকার জাভেদ আখতারকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের বিশিষ্টজনদের বৈঠকে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই বৈঠক থেকে অভিনেত্রী স্বরা ভাস্করকে রাজনীতিতে আসার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন ফের ‘খেলা হবে’ স্লোগান শোনা গেল মুখ্যমন্ত্রীর কণ্ঠে।

Image

এদিন বৈঠক থেকে স্বরা ভাস্কর বলেন, ‘পশ্চিমবঙ্গ খেলা দেখিয়ে দিয়েছে। আমরা তাতে খুশি। কিন্তু আরও বড় লড়াই করতে হবে। কিন্তু নাগরিকদেরও কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এর প্রতিকার কী?’ বুধবারের বৈঠকে এই প্রশ্ন বার বারই আসে মমতার কাছে। জবাবে মমতা বলেন, ‘নাগরিক সমাজ একটি কমিটি বানাক। আপনারা আমাদের দিশা দেখান। শুরুটা মুম্বই থেকেই হোক। যা সাহায্য লাগে, করব। মুম্বই আর কলকতা যদি একসঙ্গে কাজ করে, তবে দিল্লি ভয় পাবে।’

পাশাপাশি এদিন স্বরা ভাস্করের প্রশ্নের উত্তর দেওয়ার পর নেত্রী জিজ্ঞাসা করলেন, এত সুন্দর কথা বলেন স্বরা, রাজনীতিকে যোগ দিচ্ছেন না কেন? ওয়াকিবহাল মহল বলছেন, তাহলে কী ঘুরিয়ে তৃণমূলে যোগ দেওয়ার অফারটাই স্বরাকে দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়? উল্লেখ্য, বরাবরই বিজেপি বিরোধী নানান আন্দোলনের সাক্ষী হতে দেখা গেছে স্বরা ভাস্করকে।

Image

অন্যদিকে, এদিন বলিউডের বিশিষ্ট পরিচালক মহেশ ভাট মমতাকে বলেছেন, ‘আমরা যখন আশার আলো ছেড়ে দিয়েছিলাম, যখন আমরা অন্ধকারে ছিলাম তখন আপনি আশার আলো দিয়েছেন। স্টোরি অফ ইন্ডিয়া আজ হারিয়ে গিয়েছে, এটাই এখন সবচেয়ে বড় সমস্যা। এখন আপনিই আশা।’ মহেশ ভাটের প্রশ্নের পর মমতা বলেছেন, ‘বিজেপির অগণতান্ত্রিক চরিত্র, কীভাবে অত্যাচার চালাচ্ছে বিজেপি। আপনি ও শাহরুখ দু’জনেই বিজেপির শিকার। সবাইকে একসঙ্গে হতে হবে। বিজেপিকে বোল্ড আউট করতে হবে। রাজনৈতিক দল নিজেদের কাজ করবে, কিন্তু আপনারা সমাজের ভিত্তি। গণতন্ত্র কে বাঁচাতে পারলেই সমাজ এগোবে। কংগ্রেস লড়াই করছে না বিজেপি এর সঙ্গে। তাই আমাদের লড়াই করতে হবে।’ এদিনের বৈঠকে স্বরা ছাড়াও উপস্থিত ছিলেন গীতিকার জাভেদ আখতার, পরিচালক মহেশ ভাট, রিচা চাড্ডা, শত্রুঘ্ন সিনহা।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের