‘জয়েশভাই জোর্দার’, পাঠালেন অভাবনীয় উপহার অনুষ্কাকে, কি সেই উপহার?

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালকেই মুক্তি পেয়েছে, অভিনেতা রণবীর সিং-এর আপকামিং ছবি ‘জয়েশভাই জোর্দার’ এর ফার্স্ট পোস্টার। তাই নাটক আপাততঃ তাঁর আসন্ন ছবি ‘জয়েশভাই জোর্দার’ এর প্রোমোশনে ব্যস্ত। সেই কারণে, সম্প্রতি, অভিনেতা রণবীর, তাঁর প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’এর কো- স্টার অনুষ্কা শর্মাকে একটি চিঠি-সহ, গন্ধহীন সাবান পাঠালেন, যদিও এই সাবানটি এই ছবিতে তাঁর অনস্ক্রিন চরিত্রের একটি বৈশিষ্ট্যতম দিক।

অনুষ্কা নিজেই, এদিন, রণবীরের তরফ থেকে পাওয়া নামহীন এবং গন্ধহীন সাবানটি নিয়ে তাঁর একটি ছবি পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রামে এবং সঙ্গে রণবীরের পাঠানো চিঠির একটি আভাস শেয়ার করলেন। ছবিতে বিরাট-পত্নীকে দেখা যাচ্ছে, কালো ক্রপ টপ একটি ট্র্যাক প্যান্ট পরে ওই সাবানটি হাতে নিয়ে পোজ দিচ্ছেন। সাবানটির গায়ে কিছু লেখা নেই।

রণবীর, জয়েশভাই জোর্দার হিসেবে অনুষ্কাকে যে চিঠিটি পাঠিয়েছিলেন, সেখানে হিন্দিতে লেখা ছিল, “শ্রদ্ধেয় অনুষ্কা, এই গন্ধহীন সাবানটি আমাদের প্রবিনগড়ের একটি উন্নত আবিষ্কার। আমাদের বাড়িতে কোনো অতিথি আসলে বা বিবাহিত মেয়েদের এবং তাঁর জামাইদেরকেই শুধুমাত্র এই সাবান দিয়ে স্নান করতে দেওয়া হয়। তবে এটি কেন? সেই বিষয়ে আমাদের মধ্যে কেউ কিছু বলে না, কারণ এটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়েনা। আমি, অবশ্যই আপনাকে আমার জায়গায় আমন্ত্রণ জানালাম। তবে আপনি অবশ্যই টোল-নাকা অতিক্রম করার সঙ্গে সঙ্গে আপনার মুখটি ঘোমটা দিয়ে ঢেকে নেবেন। আপনাকে আমাদের প্রবিনগড়ের জীবনের একটি আভাস জানাতে পেরে আমরা খুশি। আপাতত, আমি আপনাকে এই ঐতিহ্যবাহী সাবানটি পাঠাচ্ছি। আপনার, জয়েশভাই জর্দার।”

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

রণবীরের আসন্নপ্রায় ছবিটির পরিচালক দিব্যাং ঠক্কর। মুলত, জয়েশভাই জর্দার, এই ছবিটি সামাজিক কমেডিতে পরিপূর্ণ। যেখানে রণবীরকে একজন গুজরাটি পুরুষের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ছবিটির নায়িকা, শালিনী পান্ডে। এছাড়াও বোমান ইরানি এবং রত্না পাঠক শাহ প্রভৃতি তারকারা অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন।

মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে বিপাকে আবগারি দল, মাফিয়াদের তাণ্ডবে আহত ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে