মুক্তির পরেই বক্স অফিসে কামাল দেখালো বরুণ-কিয়ারার ‘যুগ যুগ জিয়ো’

ছবির গল্প কিংবা গান নিয়ে চুরির অভিযোগ উঠলেও এখন সেই জল্পনা অতীত। এখন বক্স অফিসে সুদিন দেখছে বরুণ-কিয়ারার 'যুগ যুগ জিয়ো'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বহু বাগবিতন্ডার, চুরির অভিযোগের পর মুক্তি পেয়েছে গত সপ্তাহে ‘যুগ যুগ জিয়ো’। প্রথম সপ্তাহে বক্স অফিসে ৯.২৮ কোটির ব্যবসা করার পর দ্বিতীয় সপ্তাহে ১২ কোটির ব্যবসা করল বক্স অফিসে এই ছবি। শনিবারের পর রবিবার এই ছবির ঝুলিতে যে আরও কয়েক কোটির ব্যবসা আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই চলতি বছরের টপ ৫ ওপেনিং দখল করেছে এই ধর্মা প্রোডাকশনের এই ছবি। মুক্তির আগে। ছবির গল্প কিংবা গান নিয়ে চুরির অভিযোগ উঠলেও এখন সেই জল্পনা অতীত। এখন বক্স অফিসে সুদিন দেখছে বরুণ-কিয়ারার ‘যুগ যুগ জিয়ো’। অন্যদিকে IMDB তে ৮.২ রেটিং পেয়েছে করন জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় রাজ মেহতার পরিচালনায় এই ছবি।

একটি পঞ্জাবী পরিবারের গল্পকে এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক। টক-ঝাল প্রেম ও দাম্পত্যের গল্প নিয়েই এই ছবি। বাবা ও ছেলে দুজনেই ডিভোর্স চায়। বাবা অনিল কাপুর তাঁর রিল লাইফ স্ত্রী নীতু কাপুরের থেকে ডিভোর্স চাইছে কারণ সে এই বয়সে নতুন করে প্রেমে পড়েছে। অন্যদিকে ছোটবেলার ভালোবাসার সঙ্গে বিয়ে করেও মানিয়ে নিতে না পেরে স্ত্রীর থেকে বিচ্ছেদ চায় বরুণ। একটি পারিবারিক অনুষ্ঠানে এসে ঠিক করে তাঁদের এই সিদ্ধান্ত বাড়ি ফিরেই সবাইকে জানিয়ে দেবে। এভাবেই দুই বয়সের দাম্পত্য, প্রেম, ভালোবাসা ফুটে উঠেছে ছবিতে।  

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ