চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রভাস-দীপিকার ‘প্রজেক্ট কে’-তে যোগ দিচ্ছেন কমল হাসান, পারিশ্রমিক দাবি ১৫০ কোটি

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের ১২ জানুয়ারী মুক্তি পাচ্ছে প্রভাস-দীপিকার ‘প্রজেক্ট কে’। আগামী বছরের সবথেকে বড় ছবিগুলির মধ্যে একটি হতে চলেছে ‘প্রজেক্ট কে’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চনও। ছবির শুটিং এই মুহূর্তে শেষ পর্যায়ে রয়েছে। পরিচালক নাগ অশ্বিনের প্রজেক্ট কে বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি। তবে মনে হচ্ছে, ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রের এন্ট্রি হতে চলেছে। মোট ৫ টি ভাষায় মুক্তি পেতে চলেছে প্রজেক্ট কে। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এই প্যান-ইন্ডিয়া ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান।

সম্ভবত প্রতিপক্ষ তথা খলনায়কের ভূমিকায় অভিনয় করতে পারেন কমল হাসান। ইতিমধ্যেই নির্মাতারা সাই-ফাই ছবিতে প্রভাসের সঙ্গে তামিল সুপারস্টারকে লক করার জন্য অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছেন। আলোচনা চললেও এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। খবরে আরও জানা গিয়েছে যে, প্রজেক্ট কে-তে অভিনয়ের জন্য কমল হাসানকে পারিশ্রমিক হিসাবে প্রায় ১৫০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। বিষয়টি চূড়ান্ত হলে, অভিনেতা চলচ্চিত্রে তাঁর অংশের শুটিংয়ের জন্য টানা ২০ দিন বরাদ্দ করবেন। যদিও তাঁর পারিশ্রমিক সংক্রান্ত প্রতিবেদনের কোনো সত্যতা নেই। প্রজেক্ট কে-এর শুটিং প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়ে গিয়েছে।

সম্প্রতি, TeluguOne নামক একটি তেলুগু চ্যানেলে একটি সাক্ষাৎকারে, প্রযোজক অশ্বিনী দত্ত বলেছেন, “এটি একটি গ্রাফিক্স-ভারী চলচ্চিত্র হবে। আমরা গ্রাফিক্সের উপর কাজ শুরু করার পর থেকে পাঁচ মাস হয়ে গিয়েছে। অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোনের এখনও ছবিতে ১০ দিনের শুটিং বাকি আছে।” ২০২০ সালে সিনেমাটির প্রযোজক বৈজয়ন্তী ফিল্মসের ৫০তম বার্ষিকী উপলক্ষে ছবিটির ঘোষণা করা হয়েছিল। বৈজয়ন্তী মুভিজ দ্বারা প্রযোজিত, এই সাই-ফাই থ্রিলারটি প্রায় ৫০০ কোটির বিশাল বাজেটে তৈরি হচ্ছে। এদিকে কমল হাসান তাঁর আসন্ন ছবি সিলভার বুলেট সিকোয়েন্সের শুটিংয়ে ব্যস্ত। ছবিতে অভিনয় করছেন, রকুল প্রীত সিং, কাজল আগরওয়াল, সিদ্ধার্থ, গুলশান গ্রোভার, প্রিয়া ভাবানি শঙ্কর, সামুথিরাকানি, ববি সিমহা৷ 

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ