চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আকস্মিক মৃত্যু!’ ড্যানিয়েল বালাজির প্রয়াণে শোকপ্রকাশ কমল হাসানের

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছেন তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি । তাঁর আকস্মিক মৃত্যুতে দক্ষিণি সিনেমায় নেমে এসেছে  শোকের ছায়া ।  শুক্রবার গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা কমল হাসান। তিনি লিখেছেন, “ড্যানিয়েল বালাজির আকস্মিক মৃত্যু মর্মান্তিক।   তাঁর মৃত্যুতে  পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। বালাজি চোখ দান করেছেন। সেই জন্যই তিনি সারাজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন।‘

অন্যদিকে তামিল অভিনেত্রী কীর্তি সুরেশ তাঁর এক্স পোস্টে লেখেন, ‘ড্যানিয়েল বালাজি আর নেই শুনে অবাক লাগছে। একজন মহান অভিনেতা খুব তাড়াতাড়ি চলে গেলেন! #RIPDanielBalaji তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল।‘ বালাজির মৃত্যুতে শোকের স্তব্ধ হয়ে পড়েছে দক্ষিণি চলচ্চিত্র জগত ।

 উল্লেখ্য ,  তামিল ও মালয়ালম ছবির জাদু সৃষ্টিকারী অভিনেতা ছিলেন ড্যানিয়েল বালাজি। ড্যানিয়েল বালাজির আকস্মিক মৃত্যু শুধুমাত্র ভক্তদের জন্য নয়, ইন্ডাস্ট্রির জন্যও একটি বড় ধাক্কা। বালাজির কেরিয়ার শুরু হয়েছিল টেলিভিশনের মাধ্যমে। ‘চিঠি’ সিরিয়াল তাঁকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল। ড্যানিয়েল বালাজি তার চলচ্চিত্র জীবনে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। ড্যানিয়েল তামিল এবং মালায়লাম ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ভেট্টইয়াদু ভিলাইয়াডু, পোলাধভাম এবং ভাদা চেন্নাইয়ের মতো চলচ্চিত্রে তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিত।

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ