‘ইতিহাস পড়া দরকার কঙ্গনার’, সরব শশী থারুর

'ভিক্ষার স্বাধীনতা' প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা শশী থারুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কোন ধারণা নেই, তাই ইতিহাস পড়া দরকার’। সম্প্রতি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ‘ভিক্ষার স্বাধীনতা’ প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা শশী থারুর।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে শশী থারুর বলেন, ‘কঙ্গনা রানাওয়াতের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে কথা বলা ‘হাস্যকর’। আমি মনে করি তাঁর একটু ইতিহাস পড়া দরকার। আমি মনে করি না যে তার কোন ধারণা আছে এই বিষয়ে। মহাত্মা গান্ধি বলেছিলেন তোমরা যেমন খুশি আমাকে শাস্তি দাও…আমি তোমাদেরে শাস্তি নেব। এটা কি ভিখারির কাজ’। তিনি আরও বলেন, ‘ব্রিটিশদের কাছ থেকে ভিক্ষা চাওয়া স্বাধীনতা আন্দোলন সম্পর্কে এমন কথা বলা হাস্যকর। এরকম আচরণ সত্যি নিন্দনীয়। আমার মনে হচ্ছে তার সত্যিই আমাদের ইতিহাস পড়া দরকার।’

অন্যদিকে, কঙ্গনার মন্তব্যের জেরে তাঁকে তীব্র কটাক্ষ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার। নাম উল্লেখ না করে বলিউড অভিনেত্রীকে ‘নাচনেওয়ালি’ বলে কটাক্ষ করেছেন তিনি। মঙ্গলবারই জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কঙ্গনার উদ্দেশে ধেয়ে আসে মহারাষ্ট্রের মন্ত্রীর আক্রমণ। বিজয় বলেন, ‘কোনও নাচনেওয়ালি যদি গান্ধিজিকে নিয়ে কোনও মন্তব্য করে, তবে তার কোনও উত্তর দেওয়ার কোনও প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’ বিজয় ওয়াদেত্তিওয়ার আরও বলেন, ‘আপনি যদি সূর্যের দিকে লক্ষ্য করে থুতু ফেলেন তবে তা আপনার মুখে এসেই পড়বে। কোথায় মহাত্মা গান্ধি আর কোথায় কঙ্গনা রানাওয়াত। ১০ জনের মধ্যে ৯ জন ব্যক্তি ওঁর ব্যাপারে বাজে কথা বলেন। আমার মনে হয়না তাঁকে নিয়ে কথা বলার কোনও প্রয়োজন আছে।’

সম্প্রতি এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে অভিনেত্রী বলেছেন, ‘স্বাধীনতা যদি ভিক্ষে করে পাওয়া যায়, তাহলে তা কী করে স্বাধীনতা হতে পারে? ১৯৪৭ সালে যে স্বাধীনতা পাওয়া গিয়েছিল, তা ছিল ভিক্ষে। প্রকৃত স্বাধীনতা পাওয়া গিয়েছে ২০১৪-তে।’ এখানেই শেষ নয় ফের দেশনায়কদের নিয়ে কুমন্তব্য করেন তিনি। মঙ্গলবার দেশের জনক মহাত্মা গান্ধিকে আক্রমণ করে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, ‘আমাদের ছোটবেলা থেকে শেখান হয়েছিল এক গালে চড় মারলে অন্য গাল বাড়িয়ে দিতে। কিন্তু এইভাবে স্বাধীনতা পাওয়া যায় না। এইভাবে ভিক্ষা পাওয়া যায়। তাই দেশনায়ক নির্বাচনের আগে অন্তত একবার ভাবুন।’ পাশাপাশি এদিন ভগৎ সিং-এর ফাঁসি নিয়ে মহাত্মা গান্ধিকে আবারও আক্রমণ করেন কঙ্গনা। তাঁর বক্তব্য, ‘ভগৎ সিং কিংবা নেতাজি সুভাষচন্দ্র বসু কেউই মহাত্মা গান্ধির সমর্থন পাননি।’

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের