জট কাটছে, অনেক দৃশ্য কাটছাঁটের শর্তে মুক্তি পেতে পারে কঙ্গনার ‘ইমার্জেন্সি’: CBFC

কঙ্গনা রানাউত, ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় অভিনয় করছেন। ছবিটির সহ-প্রযোজকও তিনি। ছবিটি মুক্তির বিলম্বের জন্যে অভিনেত্রী সিবিএফসিকে শংসাপত্র আটকানোর দোষী করছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ফাঁড়া কাটতে চলেছে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’র। ছবিটি মুক্তি পাওয়া সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)। ছবিটি গতবছরে মুক্তির কথা থাকলেও এখনও মুক্তি পায়নি। নানা কারণে ছবির মুক্তি পেছোচ্ছে। এর মধ্যে আবার ছবির বিরুদ্ধে শিখ বিরোধী মনোভাবের অভিযোগ উঠেছে, একাধিক শিখ সংগঠন ছবিটিকে নিষিদ্ধ করার ডাক দিয়েছে। এমতাবস্থায় বম্বে হাইকোর্ট ও ছবিটির মুক্তি স্থগিত করেছে।

এত আলোচনার পর অবশেষে আশার আলো দেখা গেল। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টকে CBFC জানিয়েছে, কঙ্গনা রানাউতের চলচ্চিত্র “ইমার্জেন্সি” এর জন্য একটি শংসাপত্র জারি করা হতে পারে, তবে ছবির কিছু অংশে কাঁটছাঁট করতে হবে। সংবাদ সংস্থা অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর ছবিটি প্রাথমিকভাবে মুক্তির জন্য নির্ধারিত ছিল, কিন্তু সিবিএফসি-র সঙ্গে বিরোধের কারণে ছবি বিলম্বের সম্মুখীন হয়েছে। কঙ্গনা রানাউত, ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় অভিনয় করছেন। ছবিটির সহ-প্রযোজকও তিনি। ছবিটি মুক্তির বিলম্বের জন্যে অভিনেত্রী সিবিএফসিকে শংসাপত্র আটকানোর দোষী করছিলেন। যদিও সিনেমাটি শিরোমণি আকালি দল সহ শিখ সংগঠনগুলির সমালোচনা করেছে, যারা অভিযোগ করে যে, ছবিতে শিখ সম্প্রদায়কে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার, হাইকোর্টের বেঞ্চ সিবিএফসিকে জিজ্ঞাসা করেছিল যে, সিনেমাটির জন্য “সুসংবাদ” আছে কিনা। তখন CBFC-এর কৌঁসুলি অভিনব চন্দ্রচূড় আদালতকে বলেছেন, বোর্ডের সংশোধন কমিটি তার সিদ্ধান্ত নিয়েছে। কমিটি সার্টিফিকেট ইস্যু করার আগে কিছু কাটছাঁটের পরামর্শ দিয়েছে। এরপরে সিনেমা মুক্তি পেতে পারে। জ্যেষ্ঠ আইনজীবী শরণ জাগতিয়ানি জানিয়েছে, “ইমার্জেন্সি” ছবির জন্য প্রস্তাবিত কাটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অতিরিক্ত সময়ের অনুরোধ করেছিলেন। বেঞ্চ পরবর্তী শুনানির জন্য ৩০ সেপ্টেম্বর ধার্য করে। এদিকে জি এন্টারটেইনমেন্টের আবেদনে অনুযায়ী, সিবিএফসি ইতিমধ্যেই ছবিটির জন্য শংসাপত্র অনুমোদন করেছে কিন্তু এটি জারি করেনি।

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED