মুকুটে নয়া পালক! ৭১তম ‘মিস ওয়ার্ল্ড’-এর সঞ্চালনা করবেন করণ জোহর

আমরা ঘোষণা করতে পেরে সম্মানিত বোধ করছি যে করণ জোহর, একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, তিনি ৭১ তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল হোস্ট করবেন৷ তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ প্রচুর চলচ্চিত্র পুরস্কারের প্রাপক হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুকুটে নয়া পালক। প্রায় ২৮ বছর পর ভারতে শুরু হয়েছে ৭১ তম ‘মিস ওয়ার্ল্ড’ (MISS WORLD 2024) প্রতিযোগিতা। গত ১৮ ফেব্রুয়ারি থেকে চলছে এই বিউটি পেজেন্ট প্রতিযোগিতা। শুরুটা হয়েছিল নিউ দিল্লিতে। দেশেই হবে শোয়ের গ্র্যান্ড ফিনালে। ৯ মার্চ মুম্বইয়ের মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ‘জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার’- অনুষ্ঠিত হতে চলেছে ‘মিস ওয়ার্ল্ড’ গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন দেশ থেকে প্রায় ১২০ জন প্রতিযোগী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন ‘মিস ইন্ডিয়া ২০২২’ সিনি শেট্টি। তিনি ইতিমধ্যেই শীর্ষ ২০-তে নিজের নাম লিখিয়েছেন।

ভারতে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। তবে এবার এলো আরও একটি বিরাট খবর। যেহেতু ভারতে হচ্ছে এই প্রতিযোগিতা, তাই গ্র্যান্ড ফিনালেতে থাকবেন একাধিক বলিউড সেলিব্রিটি, তা বলাই বাহুল্য! তবে জানা যাচ্ছে, ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের হোস্ট করবেন পরিচালক-প্রযোজক করণ জোহর(KARAN JOHAR)। গতকাল মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে এই কথা ঘোষণা করা হয়েছে। এতে লেখা হয়েছে, “আমরা ঘোষণা করতে পেরে সম্মানিত বোধ করছি যে করণ জোহর, একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, তিনি ৭১ তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল হোস্ট করবেন৷ তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ প্রচুর চলচ্চিত্র পুরস্কারের প্রাপক হয়েছেন। তিনি ভারত সরকার দ্বারা পদ্মশ্রীতেও সম্মানিত হয়েছেন।”

৭১তম মিস ওয়ার্ল্ড অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে (IST)। অনুষ্ঠানটি SonyLiv-এ সরাসরি সম্প্রচার করা হবে। ভারতে অনুষ্ঠিত ৭১ তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালটি একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করছে। কারণ ২৮ বছরের বিরতির পরে ইভেন্টটি দেশে হচ্ছে। ভারতীয় হিসেবে ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগীতা জিতেছেন ঐশ্বর্য রাই বচ্চন, ২০০০ সালে ‘মিস ওয়ার্ল্ড’ জিতেছেন প্রিয়াঙ্কা চোপড়া, এবং ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড’ জিতেছেন মানুশি চিল্লার। শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা, সেন্স অফ হিউমার, সবাই এই শোয়ের প্রতীক। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই শো, প্রগতিশীল নীতি চ্যাম্পিয়ন এবং সম্প্রদায় পরিষেবার মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের