‘এটা কী পরেছ?’ খোলামেলা পোশাকের জন্যে করিশ্মার সঙ্গে শুটিংয়ে আপত্তি জানিয়েছিলেন সলমান

শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত 'কফি উইথ করণ' সিজন ৯। ১৪ অক্টোবর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে শোটি। আর শোয়ের প্রথম অতিথি ছিলেন সলমান খান এবং করিশ্মা কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত ‘কফি উইথ করণ’ সিজন ৯। ১৪ অক্টোবর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে শোটি। আর শোয়ের প্রথম অতিথি ছিলেন সলমান খান এবং করিশ্মা কাপুর। একসময় পর্দার ফেভারিট জুটি ছিলেন তাঁরা। জুটি বেঁধে ‘বিবি নং ১’, ‘দুলহান হাম লে যায়েঙ্গে’-সহ একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। তাই এদিন করণ জোহরের শোয়ে এসে ১৫ বছরেরও বেশি সময় সলমানের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন করিশ্মা কাপুর। সলমানের ব্যাপারে অনেক অজানা তথ্য শেয়ার করেন তিনি।

জানান, কীভাবে সলমান তাঁর বন্ধু হয়েছিল, কীভাবে ‘দুলহান হাম লে যায়েঙ্গে’ ছবিতে কাজ করার সময় তাঁর ছোট পোশাক পরা নিয়ে আপত্তি জানিয়েছিলেন সলমান! যে কারণে তাঁদের মধ্যে ঝামেলা হয়েছিল, সে কথাও জানান অভিনেত্রী। যদিও শুটিং সেটে যে, মেয়েদের ছোট বা খোলামেলা পোশাক পরা সলমান খান পছন্দ করেন না, বিষয়টা এর আগে ক্যাটরিনা কাইফ, পালক তিওয়ারি, ডেইজি শাহ-সহ অনেক অভিনেত্রী একই ধরনের ঘটনার কথা বলেছেন। বহু অভিনেত্রী জানিয়েছিলেন। মেয়েদের দেবীর চোখে দেখেন ভাইজান। তাই তাঁদের শরীর দেখানো পোশআকে আপত্তি সুপারস্টারের। করিশ্মারও একই অভিজ্ঞতা হয়েছিল।

এদিন শোতে সলমানের সম্পর্কে গোপন তথ্য প্রকাশ করে করিশ্মা বলেন, ‘শুটিং সেটে আমাদের মধ্যে অনেক ঝগড়া হত। তাহলে ‘দুলহান হাম লে যায়েঙ্গে’-র সেই আইকনিক পোশাকটার কথা বলি। ছবিতে আমি আমার ফ্যাশন নিয়ে খুবই উত্তেজিত ছিলাম এবং ভেবেছিলাম যে আমি ফাটিয়ে দেব। কিন্তু তখন সলমান বলেছিল, ‘তুমি এটা কী পরেছ?’ আমি বললাম, ‘কী? আমি এই পোশাকটার জন্য কত খেটেছি। তুমি কী বলতে চাইছ?’ তখন ভাইজান বলেছিল, ‘এমন পোশাকে শট দিলে, আমি তোমার সঙ্গে এই শটটা দেব না।’ তখন আমি ডেভিড ধাওয়ানের (পরিচালক) কাছে গিয়ে অভিযোগ করেছিলাম। বলেছিলাম যে, সল্মান আমাকে আমাকে এই পোশাকটি পরতে দিচ্ছে না, দয়া করে বিষয়টি দেখুন। আসলে সলমান আমাকে খোলামেলা পোশাকে দেখতে চায়নি।’

এরপর সলমান উঠে দাঁড়িয়ে বলেন যে, ‘ওই ছবিতে নাচের দৃশ্যের সময় করিশ্মার শুধু পোশাক হাঁটুর উপরে উঠে যেত। আমি প্রত্যেক টেকের আগে ওকে এটা নামিয়ে নিতে বলতাম। তনে ওঁর ছোট পোশচক নিয়ে আমার আপত্তি ছিল না, কিন্তু শুটিংয়ের সময় সেটা উপরে উঠে যাওয়ায় আমার আপত্তি ছিল।’

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ব্রিজের তলায় টেবিল টেনিস, ক্যারম! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

‘যান টাকা কামিয়ে আনুন’, বিদেশে শুটিংয়ের জন্যে রাজপালের পাসপোর্ট ছাড়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৬ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?