‘সলমন কি অসুস্থ, ৮০ বছরের বুড়োর মতো দেখাচ্ছে’, কোনও কঠিন রোগে ভুগছেন নাকি ভাইজান?

বর্তমানে সুপারস্টার সলমান খানের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যা দেখে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন ভক্তরা। তাঁর চেহারায় পুরো বয়স্ক ছাপ। চোখ-মুখে কোনও লালিত্য নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেটমহলে ক্রমাগত ভাইরাল হচ্ছে তারকাদের একের পর এক মুহূর্তের ছবি-ভিডিও। কখনও তাঁদের আনন্দের মুহূর্ত ভাইরাল হয়, আবার কখনও তাঁদের আচরণ চেহারা দেখে রীতিমতো অবাক হয়ে যান ভক্তরা। ঠিক তেমনই বর্তমানে সুপারস্টার সলমান খানের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যা দেখে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন ভক্তরা। তাঁর চেহারায় পুরো বয়স্ক ছাপ। চোখ-মুখে কোনও লালিত্য নেই। মাথায় টুপি পরা। চুল উঠে গিয়েছে। ভিডিও দেখে ভক্তরা অভিনেতার স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন। আদৌ ভাল আছেন তো অভিনেতা?

যদিও অভিনেতার বয়স্ক চেহারার ভিডিও একাধিকবার ভাইরাল হয়েছে। যেগুলো দেখে অনেকেই দাবি করেন, কৃত্রিম প্রযুক্তিতে বানানো হয়েছে তাঁর ছবিগুলো। তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে মাঝে মধ্যেই ফিটনেসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা। যাই হোক, গত শুক্রবার রাতে মুম্বইয়ে বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষের (এসআরএ) কার্যালয়ে গিয়েছিলেন অভিনেতা। সেখানে আধুনিক ডেটা সংগ্রহ ও যাচাইকরণ সহায়তা কেন্দ্র (আইটি সার্ভার রুম) উদ্বোধন করেন তিনি। ৬০ বছর বয়সী অভিনেতার এই উদ্বোধনের ভিডিওগুলিই এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই নায়ককে দেখে প্রশ্ন করেছেন, তিনি অসুস্থ,কোনও কঠিন রোগ বাসা বাঁধল নালি নায়কের শরীরে? তাঁর চেহারা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। তৃতীয় একজন ব্যবহারকারী লিখেছেন, ‘তাঁকে অসুস্থ দেখাচ্ছে। ঈশ্বর তাঁর মঙ্গল করুন’।

 

অভিনেতাকে দৃশ্যত ক্লান্ত দেখাচ্ছিল ছবি-ভিডিওগুলিতে। অভিনেতার পরনে ছিল, ডেনিম জিন্স এবং ফুল হাতা ফর্মাল শার্ট। তবে অনেকে অনুমান করছেন, অভিনেতা ঠিকমতো ঘুমোচ্ছেন না, সেই কারণেই তাঁর এই অবস্থা। এর আগে বিগ বসে অভিনেতা বলেছিলেন যে, তিনি ভোর ৪-৫টার দিকে ঘুমান। অপর্যাপ্ত ঘুমের কারণ তিনি বুড়িয়ে যাচ্ছেন তাড়াতাড়ি। যাই হোক, সলমান খানকে শীঘ্রই দেখা যাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে, যার পূর্ব নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। কিছু জটিলতার কারণে ছবিটির মুক্তি বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। এখন মনে করা হচ্ছে, ২০২৭ সালের ঈদে মুক্তি পাবে ছবিটি।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়