‘তুমি আমার বউ, তোমার ছুটি হবে না’ বিয়ের মণ্ডপে খুকুমণিকে সিঁদুরদান বিহানের

'তুমি আমার বউ, তোমার ছুটি হবে না' বিয়ের মণ্ডপে খুকুমণিকে সিঁদুরদান। তাহলে কী এবার সুষ্ঠভাবে চারহাত এক হবে খুকু ও বিহানের?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টিআরপি লিস্টে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ইতিমধ্যে জি বাংলার মিঠাইয়ের সঙ্গে  স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারির। মিষ্টিমুখের পাশাপাশি যে দর্শক শাপলা চিংড়ি খেয়েও তৃপ্তি পাচ্ছেন তা বোঝা যাচ্ছে স্কোরবোর্ড দেখেই। খুকুমণি আর বিহানের জমজমাট কেমিস্ট্রি ধরা পড়ছে এখনও অবধি  পর্দায়। একজন সরল ও শিশু মনের মানুষ বিহানকে আপন করে নিয়েছেন খুকুমণি। পরম যত্নে বিহানকে খাইয়ে দিচ্ছে তার হাতের নানা সুস্বাদু রান্না। আর সেখান থেকেই তৈরি হয়েছে এক সম্পর্কের ভিত। সরল মনের বিহান জানেনা প্রেম ভালবাসার মানে। কিন্তু খুকুমণির মধ্যে সে পেয়েছে এক ভরসার আশ্রয় আর সেখান থেকেই বাড়ির সকল কুচক্রিদের হাত থেকে নিস্তার পেতে খুকুমণিই তার ভরসা।

বাড়ির সকলের পছন্দ করা পাত্রীকে বিয়ে করতে মন্ডপে পৌঁছায় বিহান। সেখানেও সৎ ভাইয়ের অত্যাচার। গায়ে হাত তুলতে যায় সে বিহানের ওপর। বরাবরের মত পরিস্থিতি সামলায় খুকুমণি। এরপর বুঝিয়ে মন্ডপ অবধি বিহানকে নিয়ে যায় খুকুই। বুঝিয়ে বলে যে বিহানের হবু বউয়ের সিঁথিতে এই সিঁদুরটা পরিয়ে দিলেই বিয়ে হয়ে যাবে। কাল থেকে খুকুমণির ছুটি। এই কথা শুনেই খানিক আতঙ্কিত ও বিস্মিত বিহান খুকিমণিকে বিয়েরমন্ডপ অবধি টেনে নিয়ে যায় পড়িয়ে দেয় খুকুর সিঁথিতে সিঁদুর। আর বলে ‘এই দিলাম তোমার মাথায় সিঁদুর পরিয়ে, তুমি আমার বউ, তোমার ছুটি হবে না।’ এই ঘটনায় হতবাক সকলে। হতবাক খুকুমণি নিজেও। আর এখান থেকেই যে ঘুরবে গল্পের মোড় তা পরিস্কার। তাহলে কী এবার সুষ্ঠভাবে চারহাত এক হবে খুকু ও বিহানের? তা বলবে ধারাবাহিকের গল্পই। 

 

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা