Loading live market data...
Loading active stocks...
Connecting...

এবার সলমানের প্রতিবেশী, মুম্বইতে ২০ কোটির বাড়ি কিনলেন আথিয়া-রাহুল

আথিয়া-কেএল রাহুলের অ্যাপার্টমেন্টটি ৩,৩৫০ বর্গফুট জুড়ে বিস্তৃত।যার দাম প্রায় ২০ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড সেলিব্রিটিদের সম্পত্তির কোনও হিসেব নেই। সুযোগ পেলেই সম্পত্তি বৃদ্ধি করে ফেলেন। কখনও বিলাসবহুল অফিস কিনছেন তো আবার কখনও ফাঁকা জমি কিনে রাখছেন। সম্প্রতি মুম্বইতে কোটি টাকার বিলাসবহুল বাড়ি কিনলেন বলিউডের জনপ্রিয় ক্রিকেটার-অভিনেত্রী জুটি কেএল রাহুল এবং আথিয়া শেট্টি তথা সুনীল শেট্টির মেয়ে ও জামাই। তাঁরা এখন থেকে সুপারস্টার সলমান খান এবং অভিনেত্রী জাহ্নবী কাপুরের প্রতিবেশী।

২০২৩ সালের জানুয়ারি মাসে সুনীল শেট্টির জুহুর ফার্মহাউসে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সান্নিধ্যে বিয়ের করেন আথিয়া ও কেএল রাহুল। বলিউডে তাঁর কেরিয়ার স্বল্প হলেও, বলিউডে প্রবেশ করার আগেই আথিয়ার সঙ্গে প্রেম কেএল রাহুলের। অবশেষে ২০২৩ সালে তাঁরা গাঁটছড়া বাঁধেন। তবে অভিনেত্রী বিয়ের পরেই বলিউড থেকে দূরে সরে গিয়েছেন। এবার স্বামীর সঙ্গে যৌথভাবে মুম্বইয়ের পালি এলাকায় একটি বিলাসবহুল বাড়ি কিনলেন আথিয়া শেট্টি। জানা গিয়েছে, আথিয়া-কেএল রাহুলের অ্যাপার্টমেন্টটি ৩,৩৫০ বর্গফুট জুড়ে বিস্তৃত।যার দাম প্রায় ২০ কোটি টাকা। একটি বাণিজ্যিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইতিমধ্যে BMC অর্থাৎ মুম্বই কর্পোরেশন থেকেও এই ভবনটি আংশিক দখলের শংসাপত্র পেয়েছে।

অ্যাপার্টমেন্টটির জন্যে গত ১৫ জুলাই ১.২০ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০,০০০ টাকা নিবন্ধন ফি প্রদান করা হয়েছে। মুম্বইয়ের পালি হিল সবথেকে অভিজাত জায়গা। একাধিক অসংখ্য সেলিব্রিটিদের সম্পত্তি রয়েছে। কিছুদিন আগেই সুপারস্টার আমির খান পালি হিলে একটি সম্পত্তি কিনেছেন। এছাড়াও, সলমান খান, শাহরুখ খান, সইফ আলি খান, জাহ্নবী কাপুর, এবং তৃপ্তি ডিমরির মতো একাধিক তারকাদের বিলাসবহুল মহল রয়েছে। তবে আথিয়া-কেএল রাহুল এখনও পর্যন্ত তাঁদের নতুন বাড়ি কেনার খবরটি প্রকাশ্যে আনেন নি।

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে