ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ইরান-আমেরিকার যুদ্ধের জেরে গোটা বিশ্বে জ্বালানি সঙ্কট তীব্র আকার ধারণ করে। সেই যুদ্ধে আপাতত বিরতি থাকায় কিছুটা স্বস্তি মিললেও, হরমুজ প্রণালি বন্ধের জেরে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিচ্ছে। আর সেই কারণেই ফের একবার রান্নার গ্যাসের দাম একলাফে অনেক টাকা বাড়াল কেন্দ্র। আজ, শুক্রবার ১ মে হিসাব অনুযায়ী মাসের শুরু। আর মাসের শুরুতেই একলাফে ৯৯৪ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। যার ফলে সিলিন্ডার পিছু দাম বৃদ্ধি পেয়ে হল ৩,২০২ টাকা। এই দামটি কলকাতার ক্ষেত্রে বলে জানিয়েছে ইন্ডিয়ান ওয়েল। দিল্লির ক্ষেত্রে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ৯৯৩ টাকা। যার ফলে রাজধানীতে সিলিন্ডার পিছু দাম দাঁড়িয়েছে ৩০৭১.৫০ টাকা।

তবে গৃহস্থের ১৪ কেজির রান্নার গ্যাস নয়। এই দাম বেড়েছে কমার্শিয়াল বা বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের শুরুতেই গৃহস্থ ও বাণিজ্যিক দুই গ্যাসের সিলিন্ডারের দাম একলাফে অনেকটাই বাড়িয়েছিল পেট্রোলিয়াম মন্ত্রক। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ায় বিপাকে পড়েন হোটেল মালিকরা। বেশিরভাগ খাবারের দোকানের ঝাঁপ বন্ধ হয়। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও ফের একলাফে ৯৯৪ টাকা দাম বাড়ায় চাপে পড়বে হোটেল-রেস্তোরাঁগুলি।

আরও পডুন: ৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

এর আগে ৬ মার্চ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু ১১৪.৫০ টাকা এবং ৩১ মার্চ ফের ২১৮ টাকা বাড়ানো হয়। যার ফলে এতদিন সিলিন্ডার পিছু বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ছিল ২২০৮ টাকা। যা একলাফে প্রায় হাজার টাকা বৃদ্ধি করা নিয়ে তীব্র ক্ষোভ দেখা গিয়েছে হোটেল মালিকদের মধ্যে। তবে পাঁচ রাজ্যে ভোট মিটলে জ্বালানির দাম বৃদ্ধি করা হতে পারে বলে বারবার বলেছিলেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে সেই কাজটাই শুরু করল কিনা কেন্দ্র প্রশ্ন রাজনৈতিক মহলের। বর্ধিত দাম বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে আর ফেরা হল না নববধূর, তারপর……

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর