Loading live market data...
Loading active stocks...
Connecting...

মহালয়ায় ফের দুর্গারূপে কোয়েল মল্লিক, কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?

এবারও স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানে পর্দায় দুর্গতিনাশিনী রূপে ধরা দেবেন কোয়েল মল্লিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার আর মাত্র ৭৩ দিন বাকি। মা আসছে! ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। খুশির উৎসবের সূচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। পাড়ায় পাড়ায় প্যান্ডেলর কাজও প্রায় মাঝামাঝি পথে। দুর্গাপুজোকে ঘিরে বাঙালির কত না প্রস্তুতি থাকে সারা বছর ধরে। আর দুর্গাপুজোকে কেন্দ্র করে মহালয়ারও আলাদাই স্থান রয়েছে বাঙালি মননে। এদিনই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হয় দেবীপক্ষের। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দ্দিনীর শোনার নস্টালজিয়া আজও বাঙালিকে প্লাবিত করে।

তবে এর পাশাপাশি টেলিভিশনের পর্দায় মহালয়ার অনুষ্ঠান দেখারও কম উৎসাহ থাকে না দর্শকের। মুলত মহলয়ায় দেবীর ভূমিকায় কোন কোন অভিনেত্রীকে দেখা যাবে, সেই নিয়েও চলে চ্যানেলগুলির মধ্যে তুমুল প্রতিযোগিতা। আর দর্শকদের মধ্যেও কৌতুহল থাকে চূড়ান্ত। এর আগে শুভশ্রী, শ্রাবন্তী, কোয়েল মল্লিক-সহ টলিউডের একাধিক ডিভাকে মহিষাসুরমর্দিনীর ভূমিকায় আমরা দেখেছি। এমনকী প্রতিবছর একই চ্যানেলে একই নায়িকার দূর্গারূপে অভিনয় তাও প্রচলিত। শোনা যাচ্ছে, এবারও স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানে পর্দায় দুর্গতিনাশিনী রূপে ধরা দেবেন কোয়েল মল্লিক। টেলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, এবার সুরিন্দর ফিল্মসের উপর দায়িত্ব পড়েছে স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানের। তাই স্বাভাবিকভাবেই ঘরের বউই হবেন দুর্গা, সেটাই স্বাভাবিক।

সুরিন্দর ফিল্মসের অন্যতম কর্ণধার নিসপাল সিং রেনের স্ত্রী কোয়েল মল্লিক, তাই ঘরের মানুষ হিসেবে তাঁকেই বেছে নেওয়া হয়েছে। এই বছর ১৪ই অক্টোবর মহালয়া। ওইদিন সাত সকালে স্টার জলসার পর্দায় ত্রিশূল হাতে দেখা যাবে কোয়েলকে। দু-বছর আগে কালার্স বাংলা চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানে কোয়েলকে দুর্গা রূপে দেখা গিয়েছিল। ছেলে কবীরের জন্মের পর এই নিয়ে দ্বিতীয়বার দুর্গা সাজবেন কোয়েল। তবে চ্যানেল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি, শোনা যাচ্ছে এই মাসের শেষেই চূড়ান্ত লুক সেট হবে কোয়েলের। তবে অভিনেত্রীর পাশাপাশি স্টার জলসার আর কোন কোন নায়িকা থাকবেন তা স্পষ্ট নয়। তবে কোয়েলকে দুর্গা রূপে দর্শকদেরও খুব পছন্দ। অভিনেত্রীকে পরবর্তীতে দেখা যাবে, অরিন্দম শীলের পরিচালনায় তৈরি ‘জঙ্গলে মিতিন মাসি’, যা এই পুজোতেই মুক্তি পাওয়ার কথা। 

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম