১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব, এবার বিধানসভার অন্দরেও হচ্ছে বিশেষ অনুষ্ঠান

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব। এবার সেই আসরের একটি অনুষ্ঠান রাখা হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার অন্দরেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত দু-বছরে করোনা গোটা পৃথিবী জুড়ে রাজ করেছে করোনা মরসুম। যার ফলে বন্ধ হয়েছে বহু উৎসব, যার মধ্যে ছিল একাধিক চলচ্চিত্র উৎসবও। তেমনি গোটা বাংলাতেও সমানভাবে রাজ করেছে করোনা ভাইরাস। যার কারণে গত দু বছর বাংলাতেও চলচ্চিত্র উৎসব সেইভাবে জমে ওঠেনি। কারণ করোনার দাপটে লোকজনের তেমন দেখা মেলেনি। এমনকী অনেক তারকাই করোনায় সংক্রমিত হয়েছিলেন।

তবে বর্তমানে করোনার দাপট অনেকটাই স্থিতিশীল, পৃথিবী এখন সুস্থ। বাংলাও খোশমেজাজে। সুতরাং চলতি বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি একেবারে জোরকদমে শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিন, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব। এবার সেই আসরের একটি অনুষ্ঠান রাখা হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার অন্দরেও।

কেননা বিধানসভার অন্দরে নবনির্মিত একটি ভবন সদ্য উদ্বোধন করা হয়েছে। যার ভেতরে রয়েছে, একটি বিধানসভা কেন্দ্রিক মিউজিয়াম, একটি গ্রন্থাগার, উন্নত মানের একটি অডিটোরিয়াম। দিন কয়েক আগেই এই ভবনের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার এই নতুন ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে একটি ভিডিও তৈরি করেছিলেন টলিউডের স্বনামধন্য পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। চলতি বছর কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির প্রধানও হয়েছেন রাজ। উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অডিটোরিয়ামটিকে কলকাতা চলচ্চিত্র উৎসবের কাজে ব্যবহার করা যায় কি না, দেখতে বলেছিলেন রাজকে। সেই নির্দেশ পেয়েই শুরু হয় প্রস্তুতি।

আগামী ১৯ ডিসেম্বর একটি আলোচনা সভার আয়োজন করা হবে এই অডিটোরিয়ামে। যেখানে উপস্থিত থাকবেন বিদেশি অতিথিরাও। এছাড়াও রাজ বিধায়ক ও কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান হওয়ার পাশাপাশি বিধানসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও। তাই মূলত তাঁকেই সমস্ত দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে।

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘বিনিয়োগের ফাঁদ’, IT কর্মীর প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃত ৩, জারি সুনামি সতর্কতা