জাতীয় পুরস্কার জয়ের পরেই সিদ্ধিবিনায়ক মন্দিরে কৃতি শ্যানন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৬৯তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন কৃতি শ্যানন। ‘মিমি’ ছবির জন্য এই পুরস্কার পান তিনি। বৃহস্পতিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়। সেখানেই ‘গঙ্গুবাই’ আলিয়ার সঙ্গে পুরস্কার ভাগ করে নেন তিনি। শনিবার সকালে এই খুশিতেই সপরিবারে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান অভিনেত্রী। 

যে কোনও শিল্পীর জীবনের স্বপ্ন জাতীয় মঞ্চে এই সম্মান পাওয়ার। লক্ষ্মণ উতরেকরের ‘মিমি’ সিনেমা তাঁকে এই স্বপ্ন পূরণে সহায়তা করেছে। তাই গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে বাবা-মা এবং বোন নুপুর শ্যাননের সঙ্গে মন্দিরে গেলেন। পুজোর প্রসাদ বিতরণ করতে দেখা যায় অভিনেত্রীকে।

এইম পুরস্কার প্রাপ্তির পর কৃতি বলেন, ‘আমি খুব উত্তেজিত, আবেগপ্রবণ, বিশ্বাস করতে পারছি না, এইমাত্র যা ঘটেছে। এখনও এটায় ডুবে আছি। নিজেকে চিমটি কাটছি। আমার পুরো পরিবারের জন্য একটি বড় মুহূর্ত। আসলে, মিমি একটি খুব বিশেষ চলচ্চিত্র এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। আমার অভিনয় এই পুরস্কারের যে যোগ্য, জাতীয় পুরস্কার পাওয়ার জন্য, আমি শুধু জুরিকে যথেষ্ট ধন্যবাদ জানাতে চাই। আমি বাকরুদ্ধ’।

‘মিমি’ ছবিতে তাঁকে সারোগেট মাদারের চরিত্রে দেখা গিয়েছিল। পাশাপাশি আলিয়ার সঙ্গে এই সম্মান ভাগ করে নিয়ে তাঁকেও অভিনন্দন জানিয়েছেন কৃতি।  শ্যানন পরিবারেও সেলিব্রেশন চলেছে।

ক্রিকেট মাঠে মর্মান্তিক পরিণতি! পিচ রোলারের নীচে চাপা পড়ে মৃত্যু শিশুর

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের

পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

নিম্নমানের হওয়ায় Everest ও লালজির হিং বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের