হাসিমুখেই সকলকে বিদায় জানান কোকিলকণ্ঠী, জানাচ্ছেন তাঁর চিকিৎসক

হাসতে হাসতেই সকলকে বিদায় জানালেন কোকিলকণ্ঠী- জানাচ্ছেন তাঁর চিকিৎসক প্রতীত সামদানি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাসতে হাসতেই সকলকে বিদায় জানালেন কোকিলকণ্ঠী। গত ৮ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ভর্তি হন লতা মঙ্গেশকর। চিকিৎসক প্রতীত সামদানির অধীনে ছিলেন তিনি। লতার প্রয়াণের পর তাঁর চিকিৎসক জানালেন শেষ বেলাতেও তাঁর মুখে হাসি লেগেছিল। হাসতে হাসতেই সকলকে বিদায় জানান শিল্পী। রূপোলী পর্দায় এত বছর কাটানোর পরেও তথাকথিত চাকচিক্যহীন ও সাদামাটা জীবন কাটিয়েছেন লতা। শুধুই একজন শিল্পী হিসাবে নন। একজন মানুষ হিসাবেও তিনি ছিলেন অন্যরকম। 

লতা প্রসঙ্গে বলতে গিয়ে চিকিৎসক প্রতীত সামদানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”আমি গত তিন বছর ধরে তাঁর চিকিৎসা করেছি। শেষের এই কয়েক বছর তাঁর নানারকমের অসুস্থতা ছিলই। কিন্তু ৮ তারিখের পর থেকে তাঁর শারীরিক অবস্থা দিন দিন অত্যন্ত খারাপ হচ্ছিল। শত চেষ্টার পরেও আমরা তাঁকে ধরে রাখতে পারিনি। লতা দিদি খুব কম কথা বলতেন। চিকিৎসা চলাকালীন তিনি এটাও বলেছেন আমাদের ‘সকলের জন্য পরিষেবা এক হওয়া উচিত।’ এমনকি চিকিৎসক জানিয়েছেন, সবরকমের চিকিৎসা নিতেও তিনি প্রস্তুত ছিলেন। আমি তাঁর হাসি আজীবন মনে রাখব।  

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

কন্যাসন্তানের জন্ম দিলেন বুবলী, তৃতীয়বার বাবা হলেন শাকিব খান! জোর গুঞ্জন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য