TRP-র শীর্ষে জোড়া ধামাকা, ‘ফুলকি’র মুখে ছ্যাকা দিয়ে সেরা পাঁচে ‘চিরদিনই তুমি আমার’

আজ বৃহস্পতিবার। হিসেব মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। হিসেব মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতা সকলেরই। কারণ রিপোর্ট কার্ডে কম নম্বর পেলে সেই সিরিয়ালেরর বিদায় ঘন্টা বেজে যায়। অতীতে এমন একাধিক উদাহরণ রয়েছে। এমনও হয়েছে, যে সিরিয়াল শুরুর দিকে দুর্দান্ত ফল করত সেই সিরিয়ালের উপরেই এক সময় বিতৃষ্ণা চলে এসেছে দর্শকদের। সেই কারণে দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নতুন নতুন ধারাবাহিক আনছে চ্যানেল কর্তৃপক্ষ। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন নতুন ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই একাধিক ধারাবাহিক শুরু হয়েছে স্টার জলসা এবং জি বাংলায়। যার মধ্যে আছে রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, পরশুরাম, কণে দেখা ইত্যাদি।পাশাপাশি অনুরাগের ছোঁয়ারও নতুন অধ্যায় শুরু হয়েছে।

যাই হোক, এখন চলছে দুর্গাপুজোর মরশুম। চলছে শেষ কেনাকাটা। তাই টিভি থেকে মন ফিরিয়েছে সাধারণ ধারাবাহিকপ্রেমীরা। সেই প্রভাব পড়েছে ধারাবাহিকগুলির উপর। যদিও গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপিতে অনেক বদল হয়েছে। শুরুর সপ্তাহ থেকেই টিআরপিতে রাজ করছিল রাজ রাজেশ্বরী। পরশুরাম, পরিণীতা সকলের জায়গা দখল করছিল। তবে এখন উলটপুরাণ। এদিকে গীতা LLB শেষ হচ্ছে, এক সময়ের টপার ধারাবাহিক ছিল। এবার দেখে নেওয়া যাক, আজ টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক জায়গা পেন। প্রথম স্থানে রয়েছে জি বাংলার পরিণীতা, পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে জগদ্ধাত্রী, তৃতীয় পজিশনে রয়েছে ফুলকি, চিরদিনই তুমি আমার, চতুর্থস্থানে রয়েছে রাণী ভবাণী আর পঞ্চমে রয়েছে আমাদের দাদামণি। 

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরশুরাম (স্টার জলসা), পরিণীতা ৬.৫ (জি বাংলা)

দ্বিতীয়: জগদ্ধাত্রী ৬.৩ (জি বাংলা)

তৃতীয়: ফুলকি, চিরদিনই তুমি আমার ৬.১ (জি বাংলা)

চতুর্থ: রাজরাজেশ্বরী রাণী ভবাণী ৬.০ (স্টার জলসা)

পঞ্চম: আমাদের দাদামণি ৫.৯ (জি বাংলা)

ষষ্ঠ: রাঙামতী তীরন্দাজ ৫.৮ ( স্টার জলসা)

সপ্তম: চিরসখা ৫.৫ (স্টার জলসা) 

অষ্টম: জোয়ার ভাঁটা ৫.১ (জি বাংলা)

নবম: তুই আমার হিরো (জি বাংলা) কথা (স্টার জলসা) ৪.৯

দশম: লক্ষ্মী ঝাঁপি (জি বাংলা) ৪.৬

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা