‘ফুলের সাজে ফুলকুমারী’, বিদঘুটে সাজে উরফিকে ‘গোল’ দিলেন মধুমিতা

১০ হাজার নানা রঙের গোলাপ দিয়ে বানানো পোশাকে লাস্যময়ী মধুমিতা সরকার। যদিও কারও জানতে বাকি নেই যে, অভিনেত্রীর জীবনে এখন ভরা ‘বসন্ত’।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিত্য নতুন ফ্যাশনের ঝলক দিয়ে প্রতিনিয়ত ইন্টারনেটে ঝড় তুলছেন উরফি জাভেদ। তাঁর অভিনব ফ্যাশন সেন্সের দিওয়ানা খোদ চার্মিং হিরো রণবীর সিংহও। কখনও সিডি দিয়েই বানিয়ে ফেলছেন পোশাক আবার কখনও সামান্য সেপ্টিপিন দিয়েও বানিয়ে ফেলছেন পোশাক। আবার কখনও তাঁর পোশাক দিয়েই উড়ছে প্রজাপতি, আবার কখনও তাঁর পোশাকে প্রদর্শিত হচ্ছে লেজার লাইট। যাই হোক, যেকোনও বিষয়বস্তু দিয়ে নিমেষেই পোশাক বানিয়ে নেটপাড়ায় ঝড় তুলছেন উরফি জাভেদ। ফ্যাশন ডিজাইনারদেরও তাক লাগায় উরফির অভিনব ফ্যাশন জলওয়া। যাই হোক, এবার আসি আসল কথায়! উরফির মতো নাহলেও টলিউড ডিভাদের ফ্যাশন সেন্সও কিন্তু ঘুম ওড়ে ভক্তদের। যাঁদের মধ্যে একজন মধুমিতা সরকার। মাঝে মধ্যেই নিত্য নতুন ফ্যাশন নিয়ে সমাজমাধ্যমে হাজির হন অভিনেত্রী মধুমিতা।

কখনও ফুলে সেজে উঠছেন তিনি, আবার কখনও শাড়িতে, সব পোশাকেই মানানসই অভিনেত্রী। তবে এবার বসন্ত আসার আগেই তিনি পোশাকে ফুটিয়ে তুললেন বসন্তকাল। হ্যাঁ, ‘ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত’…! ১০ হাজার নানা রঙের গোলাপ দিয়ে বানানো পোশাকে লাস্যময়ী মধুমিতা সরকার। যদিও অভিনেত্রীর জীবনে এখন ভরা ‘বসন্ত’। কারণ গতবছরেই নতুন প্রেমের সম্পর্কে শিলমোহর দিয়েছেন তিনি। তার জন্যেই যে এত সাজগোজ, জানতে বাকি নেই কারোর। এবার নানারঙা গোলাপ দিয়ে সাজানো পোশাকে ইনস্টাগ্রামে ধরা দিলেন মধুমিতা। এই পোশাকে তাঁকে দেখামাত্রই উরফির সঙ্গে অভিনেত্রীর তুলনা টেনেছেন ভক্তরা! কারণ উরফিও এর আগে ফুল দিয়ে বানানো অনেক পোশাকে ধরা দিয়েছেন। তবে কি উরফির থেকেই এই  আইডিয়া পেলেন মধুমিতা? একেবারেই নয়, এটা সম্পূর্ণ নিজের পরিকল্পনা অভিনেত্রীর। 

 

 

View this post on Instagram

 

A post shared by Madhumitha (@madhumita_sarcar)

সপ্তাহের প্রথমদিনেই ফুলের পোশাকে সেজে, ‘ফুলকুমারী’ মধুমিতা। তবে গুরুত্বপূর্ণ কথা হল, এই পোশাকসজ্জা অভিনেত্রী নিজেই করেছেন। তবে কি পেশা বদলাচ্ছেন তিনি? আসলে ফুল দিয়ে সাজা তাঁর অনেকদিনের সাধ ছিল।সেটাই পূরণ করলেন অভিনেত্রী। বাজারে গিয়ে নিজেই ফুল কিনেছেন। বেছে নিয়েছেন ১০ হাজার রং-বেরঙের গোলাপ। সেই গোলাপেই পোশাকশিল্পী বান্ধবীকে দিয়ে ফুলের পোশাক বানিয়েছেন অভিনেত্রী। তাঁর ইচ্ছে ছিল, তাঁর পোশাকের সব অংশ ফুল দিয়ে মোড়া থাকবে। পোশাকের পাশাপাশি ফুল ফুটেছে তাঁর গয়নায়, চুলেও।  তাঁকে দেখতেও অসাধারন লাগছে। ইতিমধ্যেই তাঁর ছবির মন্তব্য বিভাগে ঝড় উঠেছে অনুরাগিদের মন্তব্যের। তবে বিয়ের পোশাকেও কি তিনি এমন অভিনবত্ব রাখবেন? সেই বিষয়ে অভিনেত্রী একটি সংবাদমাধ্যমকে বলেছেন বিয়ের পোশাক নিয়ে এখনই কোনও ভাবনাচিন্তা নেই তাঁর।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ