জন্মশতবর্ষে উত্তম স্মরণে টালিগঞ্জে বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, রয়েছেন দেব, জিৎ, প্রসেনজিৎ

আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর। আজকের দিনটি বাঙালিদের কাছে ইমোশন। কারণ আজকের দিনেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন মহানায়ক উত্তম কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর। আজকের দিনটি বাঙালিদের কাছে ইমোশন। কারণ আজকের দিনেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। এ বছর তাঁর জন্ম শতবার্ষিকী। তাঁর মৃত্যুর প্রায় ৪৫ বছর কেটে গেলেও এখনও বাঙালির অন্তরে বিদ্যমান তিনি।তাই তাঁর জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে শহর জুড়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি সরকার। বিগত সরকারের তরফে উত্তমকুমারের জন্ম দিনের বছরগুলিতে তেমন কোনও অনুষ্ঠানের আয়োজন না করা হলেও এ বছর সরকারের তরফ থেকে কোনও কমতি রাখা হচ্ছে না। যদিও উত্তম কুমারের শতজন্মবার্ষিকী কলকাতায় বিশেষভাবে উদযাপনের জন্যে রাজ্য সরকারকে অনুরোধ করেছিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিতেরা। সেই হিসেবেই আগামী চারদিন ব্যাপী উত্তর স্মরণে শহর জুড়ে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার।

বৃহস্পতিবার সকালেই টালিগঞ্জ পাড়ায় উত্তর কুমারের বিশেষ মূর্তি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া বিশেষ অনুষ্ঠানে তিনি মহা নায়ককে নিয়ে একাধিক কথা বলেন। মঞ্চে আরও উপস্থিত ছিলেন, প্রসেনজিৎ, জিৎ, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক-সহ একাধিক টলিউড কলা কূশলীরা। জন্মদিনে উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এর আগে গত রবিবারেও ১৩৭তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়েছেন মোদি। জানিয়েছিলেন, উত্তম কুমার তাঁর মনে চিরকাল রাজত্ব করবে।

যাই হোক, আজ সকাল আটটায় মহানায়কের আঁতুড়ঘর আহিরিটোলায় তাঁর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে দিনের সূচনা হয়। এরপর সকাল ৯টায় টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে এবং সকাল ১০টায় বিজলী সিনেমার সামনে মহানায়কের বিশ ফুটের একটি বিশাল কাটআউট উন্মোচিত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যা ৬টায় নন্দন চত্বর থেকে এসএসকেএম, অ্যাকাডেমি, সেন্ট পলস ক্যাথিড্রাল, বিড়লা তারামণ্ডল হয়ে গগনেন্দ্র প্রদর্শনশালা পর্যন্ত আয়োজিত হয়েছে ‘ট্রিবিউট ওয়াক’। মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি পা মেলাবেন উত্তম কুমারের পরিবারের সদস্যরা এবং টলিউডের একঝাঁক তারকা। এরপর সন্ধ্যায় একতারা মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বালন, কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে। আগামিকাল, অর্থাৎ ৪ সেপ্টেম্বর রাজারহাটের নিউ টাউনে ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজো রয়েছে। এছাড়া নন্দনে শুরু হচ্ছে মহানায়কের ছবির ফিল্ম ফেস্টিভ্যাল, যার উদ্বোধনী ছবি ‘নায়ক’। একই সঙ্গে রবীন্দ্র সদনে বিশেষ ডাকটিকিট উন্মোচন, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী-সহ বহু বিশিষ্টজনকে সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। ৫ সেপ্টেম্বর শিশির মঞ্চে ‘নায়িকাদের চোখে উত্তম কুমার’ ও ‘অ্যাক্টিং অফ উত্তম কুমার’ শীর্ষক দুটি সেমিনারের আয়োজন করা হয়েছে। আর ৬ সেপ্টেম্বর রবীন্দ্র সদনে বিশেষ মিউজিক্যাল শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলে, ‘মন কি বাতে প্রধানমন্ত্রী উত্তম কুমারকে স্মরণ করেছিলেন। আজ আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে প্রধানমন্ত্রী মহানায়ককে নিয়ে পোস্ট করেন। উত্তম স্মরণে আমরা চারদিন ধরে শহরে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রসেনজিৎ আমাকে এ বছর উত্তম কুমারের জন্মদিন সুন্দর করে গড়ে তুলতে অনুরোধ করেছিলেন। তবে শুধু এই বছর নয় আমাদের সরকারের আমলে প্রতি বছর উত্তম কুমারকে নিয়ে অনুষ্ঠান করা হবে। উত্তম কুমারকে নিয়ে কোনও রাজনীতি হবে না।’

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ