প্রিয়জনকে হারিয়ে শোকাহত মহেশ বাবু

দক্ষিণী সিনেমার চকোলেট বয়ের বাড়িতে শোকের ছায়া। শনিবার রাতে প্রয়াত অভিনেতা মহেশ বাবুর দাদা রমেশ বাবু

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী সিনেমার চকোলেট বয়ের বাড়িতে শোকের ছায়া। শনিবার রাতে প্রয়াত অভিনেতা মহেশ বাবুর দাদা রমেশ বাবু। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রমেশ বাবু। শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। দক্ষিণী সিনেমা বিশেষ করে তেলেগুতে একাধিক ছবিতে অভিনয় করেছেন রমেশ। এছাড়াও প্রযোজক হিসেবে জনপ্রিয় ছিলেন রমেশ বাবু। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তেলেগু ইন্ডাস্ট্রিতে। দুঃসময়ে অভিনেতা মহেশ বাবুর পাশে দাঁড়িয়েছে তেলেগু তারকারা।

রমেশ বাবুর প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় রমেশ বাবু আর নেই। ওনার আত্মার শান্তি কামনা করি। আমাদের হৃদয়ে সারাজীবন রয়ে যাবেন রমেশ বাবু।’ যদিও রমেশ বাবুর পরিবারের তরফে শ্রদ্ধা জানাতে গিয়ে অনুরাগীদের ভিড় করতে বারণ করেছে। যেহেতু করোনা আতঙ্ক রয়েছে অন্ধ্রপ্রদেশে সঙ্গে ওমিক্রনের চোখ রাঙানি তাই রমেশ বাবুর মরদেহে শেষ শ্রদ্ধা বাড়ি থেকেই অনুরাগীদের জানাতে আর্জি জানানো হয়েছে মহেশ বাবুর পরিবারের তরফে। সূত্র মারফত জানা গিয়েছে, রমেশ বাবুর লিভারের সমস্যা ছিল। সেই রোগেই আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অবশেষে শেষরক্ষা হল না রমেশ বাবুর।

রমেশ বাবুর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন চিরঞ্জীবী। রমেশ বাবুর জনপ্রিয় কিছু সিনেমার মধ্যে হল, ‘বাজার রাউডি’, ‘মুগুরু কুডুকুলো’।

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?