পুত্রের জন্ম দিলেন মোহর, বাবা হলেন জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহা

২০২৩ সালের ৯ মার্চ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহরকে বিয়ে করেন গায়ক। ঐন্দ্রিলা সেন ইন্ডাস্ট্রিতে মোহর নামেই পরিচিত। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি মোহরকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম স্ত্রীর সঙ্গে ১ বছরও ঘর করতে পারেননি তিনি। যদিও প্রথম স্ত্রী মীনাক্ষীকে প্রেম করেই বিয়ে করেছিলেন টলিউডের জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহা। কিন্তু বিয়ের একবছর কাটতে না কাটতেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। মাঝখানে ঢুকে পড়েন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত Assistant মোহর। দুজনের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। মীনাক্ষীর সঙ্গে বিচ্ছেদের এক বছরের মধ্যেই ২০২৩ সালে তাঁরা বিয়ে করেন। এই নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু দুর্নিবার কখনই বিতর্কের প্রতিক্রিয়া করেননি।

বরং চুটিয়ে সংসার করছেন। আর ফল হাতেনাতে। গত জানুয়ারিতেই তাঁদের ভালোবাসার উপহার আসার কথা ঘোষণা করেছিলেন মোহর। মা হতে চলেছেন তিনি, জাঁকজমক করে সাধ অনুষ্ঠানও পালিত হয় তাঁদের। অবশেষে খুশির দিন এসেই গেল। রবিবার সকালেই অনুরাগীদের সুখবর জানালেন সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা। সাহা পরিবারে নতুন সদস্য এল। মা হলেন ঐন্দ্রিলা সেন তথা মোহর। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন মোহর। বাবা হলেন দুর্নিবার সাহা।

সুখবরটি সমাজমাধ্যমে নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দুর্নিবার। সঙ্গে লিখেছেন, “আমি জানিনা কারুর কান্নার শব্দ আমাদেরকে হাসিতে ভরিয়ে দিতে পারে।” ২০২৩ সালের ৯ মার্চ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহরকে বিয়ে করেন গায়ক। ঐন্দ্রিলা সেন ইন্ডাস্ট্রিতে মোহর নামেই পরিচিত। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি মোহরকে। আপাতত স্ত্রী ও সন্তান খুব ভাল আছে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে