এই মুহূর্তে

পুরুষ অনুরাগীদের হৃদয় ভেঙে বিয়ে পিঁড়িতে মৌনি

নিজস্ব প্রতিনিধি: বিয়ে করছেন মৌনি রায়? গত এক সপ্তাহ ধরেই এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউডের অন্দরে। নায়িকা নিজে এই বিষয়ে মুখ না খুললেও বঙ্গতনয়াকে ঘিরে নানান গশিপ তৈরি হচ্ছে বলিউডে। এর মাঝেই মৌনির বিয়ে নিয়ে মুখ খুলেছেন তাঁর আত্মীয়। তিনি জানিয়েছেন, মৌনির বিয়ের খবর সত্যি, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন। কোচবিহারের বাসিন্দা মৌনি। হিন্দি টেলিভিশন জনপ্রিয় কিছু চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন। ‘দেব কে দেব মহাদেব’, ‘নাগিন’,-এর মত ধারাবাহিকে অভিনয় করে মৌনি রায় এখন জনপ্রিয় মুখ। এছাড়াও ‘গোল্ড’ ও ‘ব্রহ্মাস্ত্র’ মত ছবিতে অভিনয় করেছেন মৌনি। বঙ্গতনয়ার লাস্যময়ী রূপ মাঝে মাঝেই ঝড়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। বিকিনি শ্যুটে কিংবা বোল্ড ছবিতে নিজের অনুরাগীদের শরীরে উত্তেজনা জাগাতে সিদ্ধহস্ত মৌনি। এবার সেই অনুরাগীদের মন ভেঙেই বিয়ের পিঁড়িতে বসছেন মৌনি।

যদিও মৌনির বিয়ের খবর দীর্ঘদিন ধরেই বি-টাউনে চর্চার বিষয়। দুবাই-এর ব্যবসায়ী তথা ব্যাঙ্কার সুরাজ নাম্বিয়ারের সঙ্গে মৌনির সম্পর্ক দীর্ঘদিনের। আর সেই সম্পর্ককেই বিয়েতে বাঁধতে চলেছেন মৌনি। শোনা যাচ্ছে চুপিসারেই দুবাইতে আত্মীয় স্বজনদের মধ্যেই বিয়েটা সারবেন মৌনি। কিছুদিন আগেই সুরাজের মায়ের সঙ্গে পাকা দেখা সেরেছেন মৌনি। প্রিয় বান্ধবী মন্দিরা বেদীর বাড়িতে হয়েছে সেই কথা। কিন্তু সবটাই চলছে চুপিসারে। খোলামেলা পোশাক পড়তে কোনও দ্বিধা বোধ নেই মৌনির। কিন্তু সম্পর্ক নিয়ে বেশ চাপা তিনি।

কিন্তু অভিনেত্রী নিজে এই বিষয়ে মুখ খোলেননি। তাই আশা করা যায় মৌনি রায় নিজের জীবনের বড় অধ্যায়ের কথা খুব শীঘ্রই জানিয়ে নিজের অনুরাগীদের মন ভাঙবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাত্র ১৮ বছরেই সাফল্যের শিখরে, কোটি টাকার গাড়ি কিনলেন ‘লাপাতা লেডিজ’-এর নায়িকা

‘খুব অপমানিত হয়েছিলাম…’, সলমন খানের সঙ্গে বিতর্ক নিয়ে মুখ খুললেন ভাইরাল ভাবি!

‘টাটেরী’ গানের ‘আপত্তিকর অংশ’ বাদ দিলেন বাদশা, নতুন ভার্সনের মুক্তি কবে?

ভোটের মুখে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী মাফিন

‘কান্তারা’র দৈবকে অপমান, রণবীরের ক্ষমাপত্রে অসন্তুষ্ট আদালত, ফের বিপাকে ‘ধুরন্ধর’ নায়ক

বিয়ের বয়স হয়নি ‘কুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসার, স্বামী ফরমানের বিরুদ্ধে FIR দায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ