মাত্র ১১ বছর বয়সেই রুপোলি দুনিয়ায় পা রাখবেন শাহরুখ পুত্র আব্রাম খান

Share:

নিজস্ব প্রতিনিধি : শাহরুখ পুত্রের এবার সিনেমা জগতে অভিষেক হতে চলেছে। কার কথা বলছি বুঝতে পারছেন তো ? শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানের কথা ।ইতিমধ্যেই বলিউডে পা রেখেছে শাহরুখ-কন্যা সুহানা খান। এবার মাত্র ১১ বছর বয়সে বলিউডে অভিষেক হতে চলেছে শাহরুখের কনিষ্ঠ পুত্রের। ২০১৯ সালে ‘দ্য লায়ন কিং’ ছবিতে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান, সঙ্গে ছিলেন পুত্র আরিয়ান খান। এবার আসছে ওই ছবির দ্বিতীয় পর্ব ‘মুফাসা: দ্য লায়ন কিং’। এই ছবির হিন্দি সংস্করণে বাবা ও দাদার সঙ্গে শোনা যাবে আব্রামের কণ্ঠ। এই খবর আসতেই বলিউড বাদশার অনুরাগীদের তড় সইছে না। ছোট্ট আব্রামের পারদর্শীতা দেখবে বলে মুখিয়ে আছে তাঁরা।

ইতিমধ্যেই এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে।সেখানেই আব্রামের সঙ্গে শোনা গিয়েছে শাহরুখ ও আরিয়ানের কণ্ঠ। এই নিয়ে ডিজনির তরফে লেখা হয়, ‘একজনই হবে জঙ্গলের রাজা।’ ২০০৯ সালে যখন ছবিটি মুক্তি পায়, সেই সময়ে প্রায় ১৫০ কোটি টাকা আয় করেছিল এই ছবিটি। 

প্রায় পাঁচ বছরের ব্যবধানে আসতে চলেছে এই ছবির দ্বিতীয় পর্ব। সেখানেই আরিয়ান-শাহরুখের সঙ্গে বিশেষ চমক হিসেবে থাকছে আব্রাম। ছবিতে সিম্বা চরিত্রে আরিয়ান খান এবং ইয়াং মুফাসা চরিত্রে আব্রামকে দেখা যাবে। তবে এটা প্রথমবারের মত চমক, যেখানে একসঙ্গে ছেলেদের সঙ্গে বাবা শাহরুখকেও দেখা যাবে। মাত্র ১১ বছর বয়সেই আব্রামের জন্য এটা একটা বড় সুযোগ বলে মনে করছে অনেকেই। তবে পরিবারকে সঙ্গে নিয়ে আত্মপ্রকাশ করছে আব্রাম। এই খবর ছড়িয়ে পড়তেই খান পরিবারকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে।

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই