দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে বাড়ছে ‘টনিক’-র শো সংখ্যা

টুইটে দেব তাঁর ভক্ত ও দর্শকদের এই বিশেষ খবরটি দিয়েছেন ও ধন্যবাদ জানিয়েছেন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেবের জন্মদিনের আগে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘ টনিক’। ইতিমধ্যেই এই ছবি বক্স অফিসে হিট। দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের কেমিস্ট্রিতে বুঁদ হয়েছেন আট থেকে আশি। পরিবারকে নিয়ে দেখার মত ছবি হলে মুক্তি পাওয়ায় যারপরনাই  খুশি সকলে। আর তাই হলে ভিড় জমছে। বলে রাখা ভালো, এই ছবিই আবার প্রমাণ করল যে বাংলা ছবি দেখতে ফের হলমুখী হচ্ছেন দর্শক। শুধু দর্শকরাই নন এই ছবি দেবের নিজেরও খুব কাছের ছবি। মঙ্গলবার সকালে দেব নিজে টুইট করে জানিয়েছেন যে ‘করোনা পরবর্তী সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘টনিক’। আর তাই দর্শকদের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখে বাড়ানো হচ্ছে এই ছবির শো-র সংখ্যা। এদিন টুইটে দেব তাঁর ভক্ত ও দর্শকদের এই বিশেষ খবরটি দিয়েছেন ও ধন্যবাদ জানিয়েছেন। 

View this post on Instagram

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

‘টনিক’ ছবির অন্যতম ট্যাগ লাইন ”নো প্যানিক, ওনলি টনিক” যা দর্শকদের ভীষণ মনে ধরেছে। সবথেকে বড় বিষয় এই ছবি এমন দুই প্রজন্মের গল্প বলবে যাঁদের রসায়ন ট্রেলারে দেখেই মোহিত হয়েছিলেন দর্শক। বৃদ্ধ বাবা-মা কীভাবে ছেলের সংসারে ব্রাত্য হয়ে যায়, কিভাবে বোঝা হয়ে দাঁড়ায় সেই গল্পই বলছে এই ছবি। আর সেই গল্পে দেবের চরিত্রের আগমন যেন এক টুকরো হিমেল হাওয়ার মত। ছবির বৃদ্ধ দম্পতিকে জীবনের প্রান্তিক সময়ে আরও একটু বাঁচার রসদ জোগাতে তৎপর হয়েছে সে। ছবিতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, দেব, নীল মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও তনুশ্রী চক্রবর্তী প্রমুখেরা। 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর