সানিয়া মির্জার স্কার্টের দৈর্ঘ্য নয়, শিক্ষা নিয়ে ভাবা উচিত মুসলিমদের: নাসিরুদ্দিন শাহ

মুসলিমরা বর্তমানে হিজাব এবং টেনিস তারকা সানিয়া মির্জার স্কার্টের দৈর্ঘ্যের মতো ভুল বিষয় নিয়ে উদ্বিগ্ন। অথচ তারা মাদ্রাসার পরিবর্তে শিক্ষা, আলোকিত, আধুনিক চিন্তাভাবনা নিয়ে কিছু ভাবেই না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ বরাবরই বেফাঁস মন্তব্য করে সংবাদের শিরোনাম হন। যদিও অভিনেতার এক্কেবারে স্পষ্ট বক্তা। এছাড়াও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই শিরোনামে আছেন অভিনেতা। তিনি নরেন্দ্র মোদির তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের বিষয়টি নিয়েও কট্টর সমালোচনা করেছেন। সম্প্রতি আবারও বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনাম হলেন প্রবীণ অভিনেতা। গত রবিবার (৯ জুন) নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। সেদিন এই ঐতিহাসিক মূহুর্তটি দেখতে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত ছিলেন দেশ- বিদেশের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বরা।

ঘড়ির কাঁটায় ঠিক ৭ টা ১৫ মিনিট নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ পাঠ করিয়েছেন। এ নিয়ে রাজনীতি মহলে নানা চর্চা চললেও সম্প্রতি সেই চর্চায় ঘি ঢেলে দেন নাসিরুদ্দিন শাহ। একটি সাক্ষাতকারে শাহ জানিয়েছেন, কীভাবে প্রধানমন্ত্রী মোদির সবকিছুর জন্য দায়বদ্ধ রাখা উচিত। এছাড়াও অভিনেতা মুসলিম সম্প্রদায়ের অন্তর্নিহিত সমস্যাগুলি নিয়েও আওয়াজ তুলেছেন। তাঁর কথায়, “মুসলিমরা বর্তমানে হিজাব এবং টেনিস তারকা সানিয়া মির্জার স্কার্টের দৈর্ঘ্যের মতো ভুল বিষয় নিয়ে উদ্বিগ্ন। অথচ তারা মাদ্রাসার পরিবর্তে শিক্ষা, আলোকিত, আধুনিক চিন্তাভাবনা নিয়ে কিছু ভাবেই না। এ যুগে দাঁড়িয়ে অবশ্যই তাঁদের শিক্ষা নিয়ে চিন্তিত হওয়া উচিত। দোষ মুসলমানদের।”

এদিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন প্রসংগে প্রবীন অভিনেতা বিরক্ত হয়ে বলেন, “মোদি মনে হয় হেডগিয়ার পছন্দ করেন। আমি তাকে একদিন স্কালক্যাপ পরতে দেখতে চাই। মুসলিমদের প্রতি এঁদের বিদ্বেষ এবার শেষ হওয়া উচিত। বিভিন্ন রাজনৈতিক প্রচারে গিয়ে বার বার মাথায় নানা ধরনের প্রাদেশিক মুকুট পরেন মোদি। কখনও শিলং-এ গিয়ে সেখানকার আঞ্চলিক মুকুট পরেছেন। কখনও আবার হিমাচলপ্রদেশের গিয়ে সেখানকার টুপি পরেছেন। তবে নরেন্দ্র মোদির মাথায় আমি একটি ‘স্কাল ক্যাপ’ পরা দেখতে চাই। সাধারণত মুসলিম ধর্মাবলম্বীদের এই ধরনের টুপি পরেন। বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানকার আঞ্চলিক টুপি পরেন মোদী। কিন্তু ২০১১ সালে তাঁকে ‘স্কাল ক্যাপ’ পরতে বলা হলে, তিনি নাকচ করেছিলেন। মোদি বোধহয় বিভিন্ন মুকুট বা টুপি পরতে ভালবাসেন। ২০১১-য় মৌলবীরা ওঁকে একটি ‘স্কাল ক্যাপ’ পরার অনুরোধ করতে তিনি তাতে রাজি হননি। সেই স্মৃতি কখনওই ভুলতে পারব না। তাঁর মুসলিমদের প্রতি এত বিদ্বেষ কেন, তিনি যদি সেদিন সেই টুপি পরতেন, তা হলে মুসলিমদের কাছে এই বার্তা যেত যে তিনি সকলের সঙ্গেই আছেন। আমি একবার তাঁকে এই টুপি পরতে দেখতে চাই। সবথেকে আশ্চর্যজনক বিষয় হল, প্রধানমন্ত্রী মোদির মন্ত্রিসভায় কোনো মুসলিম নেই, এটি হতাশাজনক।’ নাসিরুদ্দিন বলিউডের একজন প্রথম সারির অভিনেতা। তিনি ‘হাম পাঁচ’, ‘নিশান্ত’, ‘আক্রোশ’, ‘স্পর্শ’, ‘মির্চ মাসালা’, ‘আলবার্ট পিন্টো কো গুসা কিয়ন আতা হ্যায়’, ‘ভবনি ভাবাই’, ‘জুনুন’, ‘মান্ডি’-র মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘কথা’, ‘জানে ভি দো ইয়ারো’, ‘ইজাজত’, ‘জলওয়া’, ‘গুলামি’, ‘মোহরা’, ‘মনসুন ওয়েডিং’ ছবিতে অভিনয় করেছেন। প্রতিবার, তিনি যে কোনও ভূমিকা নিয়েছেন, তা বাণিজ্যিক বা অপ্রচলিত হোক, তিনি তার অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। ইমরান হাশমি, মহিমা মাকওয়ানা, মৌনি রায়, রাজীব খান্ডেলওয়াল, বিজয় রাজ এবং শ্রিয়া শরণ অভিনীত ওয়েব সিরিজ ‘শোটাইম’-এ তাকে শেষ দেখা গিয়েছিল। এদিকে, কাজের ফ্রন্টে, তাকে ‘উল জল জালুল ইশক’ নামে একটি ছবিতে বিজয় ভার্মা, ফাতিমা সানা শেখ এবং শারিব হাশমির সঙ্গে দেখা যাবে।

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২