ডিভোর্সের পথে হাঁটছেন নচিকেতা, কী বলছেন গায়কের কন্যা ধানসিঁড়ি

জানি না, বাবা কেন এরকম লিখেছেন বুঝতে পারছি না।’ বাবার সঙ্গে কথা হয়নি? এই সময় ভরা সিজন। প্রচুর কাজ বাবার হাতে, তাই এই নিয়ে কথা বলার সুযোগই হয়ে উঠছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন কেন্দ্র বড়ই জটিল। এখানে তারকাদের নতুন কোনো সম্পর্কে জড়ানোর খবর ভাইরাল হতে যেমন সময় লাগেনা। তেমনি তাঁদের বিচ্ছেদের খবর ভাইরাল হতেও বেশি সময় লাগে না। গত কয়েকবছর ধরেই সোশ্যাল মিডিয়ায় একাধিক তারকাদের বিয়ে ভাঙার খবরে জেরবার। গায়ক দুর্নিবারের বিয়ে ভাঙার খবর ইতিমধ্যেই তোলপাড় ফেলে দিয়েছে টলিপাড়ায়। এমনকী তিনি প্রথম স্ত্রী মীনাক্ষ্মিকে ডিভোর্স দিয়ে নতুন বিয়ের পথে হাঁটছেন, সেটাও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। এবার নাকি বিয়ে ভাঙার পথে হাঁটছেন আইকনিক গায়ক নচিকেতা। যাঁর গান শুনে নব্বই দশকের ছেলে-মেয়েদের বড় হওয়া। সমাজের হালচাল, রাজনৈতিক হালচাল নিয়েই তাঁর বেশিরভাগ গান বাঁধা। কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নচিকেতা চক্রবর্তীর ডিভোর্সের খবর।

যদিও এর পিছনে হাত রয়েছে গায়কের নিজেরই। কারণ দিন কয়েক আগেই তিনি ফেসবুকের একটি পোস্টে লিখেছিলেন, ‘যাঃ! অবশেষে ডিভোর্স হয়েই গেল!’ তারপর থেকেই প্রশ্ন, তবে কী স্ত্রী সুমিতার সঙ্গে ছাড়াছাড়ি হচ্ছে নচিকেতার। নাকি সবটাই প্রচারের অংশ, ডিজিটাল যুগের সঙ্গে পা মেলাচ্ছেন তিনিও। যদিও এই বিষয়ে গায়ক নিজে কোনও কথা বলতে চান নি। তবে এই বিষয়ে মুখ খুলেছেন নচিকেতার মেয়ে ধানসিঁড়ি। সদ্য পড়াশোনা শেষ করে প্লে ব্যাক শুরু করেছেন তিনি। বাবা-মায়ের ডিভোর্সের বিষয়ে নচি-কন্যা জানিয়েছেন, ‘জানি না, বাবা কেন এরকম লিখেছেন বুঝতে পারছি না।’ বাবার সঙ্গে কথা হয়নি? এই সময় ভরা সিজন। প্রচুর কাজ বাবার হাতে, তাই এই নিয়ে কথা বলার সুযোগই হয়ে উঠছে না। আর যদি ওঁরা সিদ্ধান্ত নিয়েও থাকেন সেটা তো ওঁদের সম্পূর্ণ ব্যক্তিগত। মাকে প্রশ্ন করলেই বলছে ‘যা নিজের কাজ কর। এই নিয়ে তোকে ভাবতে হবে না।’

তবে এসবই প্রচারের অঙ্গ। ডিজিটাল যুগের সঙ্গে পাল্লা দিয়ে তিনিও এক পথে হাঁটছেন। নচিকেতার পোস্টের কমেন্টে ভাসছে ‘পেসমেকার’ নামের একটি গান। সেই গানের একটি পংক্তিতেই রয়েছে ‘ডিভোর্স’ কথাটি। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে প্রচারের অংশ। কলেজ জীবনের বান্ধবীকেই ভালোবেসে বিয়ে করেন নচিকেতা। অন্যদিকে, নচিকেতার লেখা গল্প নিয়ে ছবির কাজ শুরু করতে চলেছেন রাণা সরকার। সেই ছবিতে অভিনয়ও করবেন নচিকেতা।

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার