ক্যান্সার পৌঁছেছে শেষ পর্যায়ে, সুস্থ হতে ফের কেমোথেরাপি শুরু নাফিসা আলির

Share:

নিজস্ব প্রতিনিধি: পুনরায় কেমোথেরাপি শুরু হয়েছে। চিকিৎসকরা অপারেশন করতে নিষেধ করার পর নতুন করে কেমো নিতে শুরু করেছেন প্রবীণ অভিনেত্রী নাসিফা আলি সোধি। নিজেই এই কথা জানিয়েছেন অভিনেত্রী। ২০১৮ সালে পেরিটোনিয়াল ক্যান্সার ধরা পড়েছিল। বর্তমানে সেই ক্যান্সার চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার নিজেই জানিয়েছেন, যাত্রাপথে নতুন নতুন অধ্যায়ের সূচনা। জীবনকে অত্যন্ত ভালবাসেন।

লাইফ ইন এ মেট্রো, ইয়ামালা পাগলা দিওয়ানা, গুজারিশের মতো ছবিতে অভিনয় করেছেন প্রবীণ অভিনেত্রী নাসিফা আলি সোধি। ২০১৮ সালেই শরীরে কর্কট রোগ বাসা বেঁধেছে জানতে পারেন। সেই নিয়ে চিকিৎসাও করিয়েছেন। বর্তমানে সেই রোগ চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছে। সম্প্রতি, স্বাস্থ্যের আপডেট দিয়ে জানিয়েছেন, তাঁর চিকিৎসকরা ক্যান্সার চিকিৎসার অপারেশন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেই পুনরায় কেমোথেরাপি শুরু করেছেন। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে বলেছেন, তাঁর ছেলেমেয়েরা জিজ্ঞাসা করেছেন , মা চলে গেলে কার কাছে যাবেন? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ভাইবোনদের নিজেরদের সঙ্গে থাকার কথা বলেছেন। নিজেদের মধ্যে স্মৃতি ভাগ করে নেওয়ার কথাও বলেছেন। তিনি বলেছেন, ভাইবোনের বন্ধন সবথেকে বেশি শক্তিশালী।

জানা গিয়েছে, সোমবার তাঁর পেট স্ক্যান (PET Scan) হয়েছে।  জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন সম্ভব নয়। তাই কেমোথেরাপিতেই ফিরেছেন। ইনস্টাগ্রাম পোস্টে নিজের রোগ নির্ণয় নিয়ে খুব বেশি কথা জানান নি। তবে ফেসবুকে স্ক্যানের একটি ছবি ও চতুর্থ পর্যায়ের ক্যান্সার নিয়ে কথা বলেছেন। এই পর্যায়ে বেঁচে থাকার হার নিয়ে কথা বলেছেন তিনি। ২০২০ সালে কেমোথেরাপি চলাকালীন তাঁর ত্বকে সাদা সাদা দাগ দেখা গিয়েছিল। নাসিফা জানান, তাঁর লিউকোডার্মা ধরা পড়েছে।

১৯৭৯ সালে শ্যাম বেনেগালের শশী  কাপুরের সঙ্গে জুনুন ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন। নাসিফাকে শেষ দেখা গিয়েছে ২০২২ সালে  সূরজ বরজাতিয়া পরিচালিত উনচাই ছবিতে। এই ছবিতে ছিলেন, অমিতাভ বচ্চন, অনুপম খের,  বোমান ইরানি, পরিনীতি চতোপড়া, নীনা গুপ্তা, সারিকা।

 

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও