চড়ের জের! স্মিথের আগামী সিনেমার কাজ স্থগিত রাখল নেটফ্লিক্স

গত সোমবার অস্কারের মঞ্চে স্মিথের চড় মারার এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিশ্বজুড়ে উঠেছে আলোচনার ঝড়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় মারার প্রভাব পড়ল অভিনেতা উইল স্মিথের কাজের ওপরেও। জানা যাচ্ছে, অস্কারের মঞ্চে এই চড় ঘটনার পরেই কোনও এক অজানা কারণে বন্ধ হয়েছে নেটফ্লিক্সের তাঁর পরবর্তী সিনেমা ‘ফাস্ট অ্যান্ড লুজ’-এর কাজ। যদিও এই সিনেমাস বন্ধের পিছেনএর কারণ নিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি, তবে মনে করা হচ্ছে অস্কারে ওই চড় কাণ্ডের কারণেই স্মিথের সঙ্গে  সিনেমার কাজ বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স।  

গত সোমবার অস্কারের মঞ্চে স্মিথের চড় মারার এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিশ্বজুড়ে উঠেছে আলোচনার ঝড়। দিন কয়েক আগে অস্কার পুরষ্কার বিতরণের লাইভ অনুষ্ঠান চলাকালীনই মঞ্চে অধিষ্ঠিত সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে সপাটে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। জানা যায়, সঞ্চালক ক্রিস রক উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করছিলেন, যাতে অস্বস্তিতে পড়েন জাডা। এরপরেই স্মিথ মঞ্চে উঠে চড় মারেন ওই সঞ্চালককে। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে চলছে জোর তরজা। এক পক্ষ মন করছেন স্মিথ যা করেছেন বেশ করেছেন, আবার অন্যপক্ষের মত লাইভ টেলিভিশনে নিজেকে সংযত করার প্রয়োজন ছিল দুজনেরই। 

তবে এই ঘটনার পর থেকেই একের পর এক জায়গা থেকেই সরে দাঁড়াতে দেখা গিয়েছে স্মিথকে। ইতিমধ্যেই তিনি অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। অস্কারের মঞ্চে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটানোর জন্য লিখিতভাবে ক্ষমাও চেয়েছেন। তিনি লেখেন, ‘আমি একাডেমি, অনুষ্ঠানের প্রযোজক, সমস্ত অংশগ্রহণকারী এবং বিশ্বজুড়ে যারা দেখছেন তাঁদের কাছেও ক্ষমা চাইতে চাই। আমি উইলিয়ামস পরিবার এবং আমার রাজা রিচার্ড পরিবারের কাছেও ক্ষমা চাইতে চাই। আমি গভীরভাবে দুঃখিত আমার আচরণের জন্য যা আমাদের এতদিনের মসৃণ পথ চলায় দাগ ফেলেছে। আন্তরিকভাবে, উইল।’ এমনকি প্রয়োজনে তিনি অস্কার পুরষ্কার ফিরিয়ে দেবেন বলেও দাবি করেন। তবে এই ব্যাপারে এখনও পর্যন্ত অ্যাকাডেমি পক্ষের কাউকে মুখ খুলতে দেখা যায়নি। কিন্তু তার আগেই সামনে এল স্মিথের সিনেমার কাজ বন্ধের এই খবর।    

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ