মুম্বই বিশ্ববিদ্যালয়ে ‘অপমানিত’ অভিনেতা নাসিরুদ্দিন, ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রের বিরুদ্ধে

গত ১ ফেব্রুয়ারি মুম্বই বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ কর্তৃক আয়োজিত 'জশন-ই-উর্দু' অনুষ্ঠানে যোগদানের জন্য তাঁকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু পরে তাঁকে জানানো হয়, তাঁর অনুষ্ঠানে অংশগ্রহণের আর প্রয়োজন নেই

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি মুম্বই বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কিন্তু অনুষ্ঠানের প্রাক মুহূর্তেই তাঁকে জানানো হয় তাঁর অনুষ্ঠানে অংশগ্রহণের দরকার নেই। শুধু তাই নয়, অনুষ্ঠানের দিন সর্বসমক্ষে জানানো হয়, অভিনেতা নিজেই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ প্রত্যাহার করেছেন। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নাসিরুদ্দিন শাহ।

নাসিরুদ্দিন শাহ দাবি করেছেন, গত ১ ফেব্রুয়ারি মুম্বই বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ কর্তৃক আয়োজিত ‘জশন-ই-উর্দু’ অনুষ্ঠানে যোগদানের জন্য তাঁকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু পরে তাঁকে জানানো হয়, তাঁর অনুষ্ঠানে অংশগ্রহণের আর প্রয়োজন নেই। কিন্তু কী কারণে, তার কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বিশ্ব বিদ্যালয়ের আয়োজকরা প্রকাশ্যে জানান, তিনি নিজেই এই অনুষ্ঠানে যোগ দিতে রাজি নন। তাই তাঁদের আমন্ত্রণ প্রত্যাহার করেছেন।এই খবরটি একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরে অভিনেতা বিরক্ত। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত তাঁকে হতাশ করেছে। পাশাপাশি তিনি স্বঘোষিত ‘বিশ্বগুরু’ হিসাবে অভিহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেছেন যে, প্রধানমন্ত্রীর আচরণ এবং নেতৃত্বের ধরণ দেখে তিনি বিরক্ত। মোদির ‘নার্সিসিজম’ তাঁর পছন্দ নয়। গত দশক ধরে প্রধানমন্ত্রীর একটিও কাজ তাঁকে প্রভাবিত করতে পারেনি। তিনি কখনই স্বঘোষিত ‘বিশ্বগুরু’ মোদির প্রশংসা করেননি।

এরপর তিনি মুম্বইয়ে এনডিএ সরকারের সমালোচনা করে বলেন যে, ‘শাসকগোষ্ঠীর সমালোচনাকে দেশবিরোধী বলে চিহ্নিত করে সকলে। আমি প্রায়শই শাসকগোষ্ঠীর কাজের সমালোচনা করেছি এবং এখনও তাই করব। আমাদের দেশে নাগরিক বোধের অভাব রয়েছে। অন্যদের প্রতি বিবেচনার অভাবের জন্য আমি প্রায়শই দুঃখ প্রকাশ করেছি। আমি আরও বেশ কিছু বিষয় নিয়ে সোচ্চার কারণ এই বিষয়গুলি আমার মতো মানুষকে সমস্যায় ফেলেছে। আমরা কোন দেশে বাস করছি, যেখানে ছাত্রকর্মীদের বছরের পর বছর ধরে বিচার ছাড়াই আটকে রাখা হচ্ছে। কিন্তু দোষী সাব্যস্ত ধর্ষক-খুনিরা জামিন পেয়ে যাচ্ছে। যেখানে গোরক্ষকদের পঙ্গু করে হত্যা করার স্বাধীনতা থাকে, যেখানে ইতিহাস পুনর্লিখন করা হচ্ছে এবং পাঠ্যপুস্তকের বিষয়বস্তু সংশোধন করা হচ্ছে। এই ঘৃণা কতক্ষণ টিকে থাকবে? এটি সেই দেশ নয় যেখানে আমি বড় হয়েছি। যেখানে আমাকে ভালবাসতে শেখানো হয়েছিল। যেখানে ‘দুই মিনিটের ঘৃণা’ ২৪ ঘন্টার ঘৃণায় পরিণত হয়েছে।’ নাসিরুদ্দিন শাহ দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলিতে খোলামেলাভাবে কথা বলার জন্য পরিচিত। তবে তাঁর বেফাঁস মন্তব্যগুলি প্রায়শই তাঁকে বিপাকে ফেলে দেয়। তবে শাহের অভিযোগের জবাবে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি মুম্বই বিশ্ববিদ্যালয়।

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২