আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টলিপাড়ার ছবির শুটিংয়ে নতুন প্রযুক্তির প্রবেশ, সূচনা দেব-রুক্মিণী ‘বুমেরাং’ থেকে

নিজস্ব প্রতিনিধি: সময়ের সঙ্গে সঙ্গে টলিউড ইন্ডাস্ট্রিও প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত থেকে উন্নততর হয়ে উঠছে। ইতিমধ্যেই বাংলার তারকারা প্যান-ইন্ডিয়ান খাতায় নাম লেখাতে শুরু করেছেন। বাংলার পাশাপাশি হিন্দিতেও গোটা দেশে দাপিয়ে বেরিয়েছে জিতের চেঙ্গিজ। এদিকে দেবের আসন্ন ছবি ‘বাঘাযতীন’ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এবং সারা দেশে মুক্তি পাবে। সুতরাং দিন দিন বাংলা ইন্ডাস্ট্রির পসার বৃদ্ধি হচ্ছে। বিগত কয়েক বছরে বাংলা সিনেমার শুটিং থেকে প্রি-প্রোডাকশন, সব বিভাগেই প্রযুক্তির দ্রুত উন্নত হচ্ছে। এবার বাংলা ছবিতে একটি বিশেষ প্রযুক্তির উন্নত ক্যামেরার প্রবেশ ঘটালেন জিৎ। যা কিনা এই প্রথম কোনও আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করল। হলিউড কিংবা বলিউড চলচ্চিত্রে এই ধরনের ক্যামেরার ব্যবহার হয়।

এই মুহূর্তে জিতের প্রযোজনা সংস্থার অধীনে সৌভিক কুণ্ডু ‘বুমেরাং’ ছবির শুটিংয়ে ব্যস্ত জিত। যেখানে তাঁর সঙ্গে প্রথম জুটি বাঁধছেন রুক্মিণী মৈত্র। এই ছবিটির প্রেক্ষাপট কল্পবিজ্ঞান। ছবিটি একাধিক চরিত্রের দৃষ্টিকোণকে নিখুঁত ভাবে পর্দায় তুলে ধরতে চাইছেন পরিচালক, তাই ছবিটির শুটিং হবে ‘সিনেবট’ ক্যামেরায়। সম্পূর্ণ ক্যামেরা দ্বারা চালিত এই ক্যামেরায় বিভিন্ন অ্যাকশন দৃশ্য ও জটিল দৃশ্যের শুটিং হবে। তাতে একেবারে নির্ভুলভাবে শুট হবে।

এক সময় হলিউডে জেরার্ড বাটলার অভিনীত ‘থ্রি হান্ড্রেড’ ছবিতে এই ধরনের ক্যামেরার ব্যবহার হয়েছিল। পরে ‘ধুম’-এর পাশাপাশি দক্ষিণী ছবিতেও এই প্রযুক্তির প্রবেশ ঘটবে। কিন্তু বাংলায় এই প্রথম কোনও ছবিতে এই ধরনের ক্যামেরার ব্যবস্থা হতে চলেছে। বুমেরাং ছবিতে একটি বিশেষ মোটরবাইক তৈরি করেছে ইউনিট, আর এই বাইকের শুটিং করতেই এই ক্যামেরার প্রয়োজন। সৌভিক কুণ্ডুর কথায়, যে কোনও কঠিন দৃশ্য সহজেই করে যাবে এই সিনেবট ক্যামেরার দ্বারা। এমনকি এই বাইকে স্টান্টও হবে। কল্পবিজ্ঞান নির্ভর এই ছবিটির শুটিংয়ের উৎসাহ আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে এই ক্যামেরা।ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন সত্যম ভট্টাচার্য এবং দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ।

Published by:

Share Link:

More Releted News:

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ