এই মুহূর্তে

‘রাজনীতিতে যোগ দিচ্ছি না, তবে কর্ণাটক মুখ্যমন্ত্রীকে সবসময় আমি সমর্থন করব”: কিচ্ছা সুদীপ

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির সঙ্গে তারকাদের মেলবন্ধন নতুন নয়। বর্তমানে বহু তারকা অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন রাজনৈতিক ক্ষেত্রেও নাম লিখিয়েছেন। তাঁদের রাজনৈতিক পাল্লাও ভারী। গতবছর থেকেই গুঞ্জন খুব শীঘ্রই জনপ্রিয় কন্নড় সুপারস্টার কিচ্ছা সুদীপ রাজনৈতিক দলে যোগদান করছেন। সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় এই তারকা। নানা সময়ে নিজের প্রতিবাদী মেজাজে ধরা দেন। তবে এর আগে তাঁর রাজনীতিতে যোগদানের গুঞ্জন নায়ক নিজেই উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু মনে হয়, জল্পনা সত্যি হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি কর্ণাটকে বিজেপির হয়ে প্রচার করবেন কিচ্ছা সুদীপ। অভিনেতা নিজেই বুধবার ঘোষণা করে বলেছেন যে, ক্ষমতাসীন বিজেপি দল তাঁকে সমস্ত কঠিন সময়ে সমর্থন করেছে। তাই তিনি কোনোভাবেই আসন্ন নির্বাচনে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

কিচ্ছা সুদীপ সাংবাদিকদের বলেছেন, “বিজেপি আমাকে কঠিন সময়ে সমর্থন করেছিল। তাই আমি এখন তাঁদের সমর্থন করব। আমি শুধুমাত্র বিজেপির হয়ে প্রচার করব, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।” তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাইয়ের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে বলেন, তিনি যে দলেই থাকুক না কেন বরাবরই নেতাকে সমর্থন করতেন।

তাঁর কথায়, “আমি শ্রদ্ধেয় বোমাই স্যারকে আমার সমর্থন জানাই, তিনি আমার গডফাদার। যখন আমি বলি আমি সিএম বোমাইকে সমর্থন করছি, তখন তিনি যাঁদের পরামর্শ দেবেন আমি তাঁদের সমর্থন করব।” বিজেপির আদর্শের সঙ্গে কতটা একমত, সেই বিষয়ে অভিনেতা বলেছিলেন, “মিস্টার মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমি পুরোপুরি সম্মান করি, কিন্তু আজ এখানে বসে আমার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।” মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বিজেপি সরকার ক্ষমতায় ফিরে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। এবং মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ধর্ম ভিত্তিক সংরক্ষণ বাতিল করে কান্নাডিগা ইস্যু, লিঙ্গায়ত এবং ভোক্কালিগা সম্প্রদায়ের সংরক্ষণের উপর জোর দিচ্ছেন। বিজেপির বর্তমানে কর্ণাটক বিধানসভায় ১১৯ জন বিধায়ক রয়েছে, যেখানে কংগ্রেসের রয়েছে ৭৫ টি এবং তার সহযোগী জেডি (এস)-এর ২৮ টি আসন রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মদ্যপান করতে বারণ করেছিলেন স্বামী, তারপরই স্ত্রীয়ের চরম সিদ্ধান্ত.. শুনে শিউরে উঠবেন আপনিও!

বাংলার ১৫০ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত পদ্ম শিবিরের, বাদ পড়ছেন ১০-১৫ বিধায়ক!

গ্যাস সঙ্কটে রাস্তার খাবারের দামে বড় ধাক্কা, ১০ টাকার চা একলাফে ২০ টাকা

মোবাইলের ‘মাসিক’ রিচার্জ ২৮ দিন কেন? প্রশ্ন তুলেন রাঘব চাড্ডা

‘সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব’, বিয়ের রেশ কাটতেই চটে লাল রশ্মিকা, আবার কী হল?

স্বাস্থ্যসাথীর সুবিধে পাবেন টলিপাড়ার ৭ হাজার কলাকুশলী, দেবের অনুরোধে সাড়া মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ