টাইগার শ্রফ অতীত, অন্য পুরুষের প্রেমে হাবুডুবু খাচ্ছেন দিশা, কে তিনি?

বর্তমানে গুজবে রয়েছে আলেকজান্ডার অ্যালেক্সিলিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন দিশা পাটানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী দিশা পাটানি প্রায়শই সংবাদের শিরোনাম হন নিজের হট পোশাকের সুবাদে। তাঁর পোশাকগুলি মাঝে মধ্যেই ‘টক অফ দ্য টাউন’ হয়ে ওঠে। বলিউডের অন্যতম সফল অভিনেত্রী তিনি। কিন্তু তিনি অভিনয়ের থেকেও বেশি ব্যক্তিগত জীবনের নিরিখে চর্চায় থাকেন। অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে তাঁর সম্পর্ক একসময় বি-টাউনের চর্চার কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু তাঁদের ব্রেকআপ হয়ে গিয়েছে অনেকদিন। বর্তমানে গুজবে রয়েছে আলেকজান্ডার অ্যালেক্সিলিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন দিশা পাটানি। যদিও এই বিষয়ে কেউই কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি কখনই। তবে এবার বোধহয় অপেক্ষার অবসান হতে চলেছে!

সম্প্রতি আলেকজান্ডার নিজেই তাঁর প্রেমিকা হিসেবে দিশাকে পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে। হ্যাঁ, বর্তমানে সম্পর্কে রয়েছেন আলেকজান্ডার ও দিশা। আলেকজান্ডার হলেন দিশার জিম পার্টনার। তাঁর সঙ্গেই বহুদিন ধরে সম্পর্কের গুজব চলছিল। আপাতত টাতেই পড়ল সিলমোহর। এখন নিশ্চয়ই ভাবছেন, প্রাক্তন নতুন সম্পর্কের কথা শুনে টাইগার শ্রফের কেমন প্রতিক্রিয়া হবে, তাই তো? দিশা এবং টাইগার শ্রফের ব্রেকআপ কয়েক মাস আগেই সংবাদের শিরোনাম হয়, তাঁদের বিচ্ছেদের খবর ভক্তদের রীতিমতো হৃদয় ভেঙে দিয়েছিল। তবে পরে জানা যায়, দিশার টাইগারের প্রতি ভালোবাসা শুধুমাত্র একতরফা ছিল।

কারণ টাইগার তাঁকে কেবল ভাল বন্ধু ভাবতেন, তাই ভক্তদের হৃদয় ভেঙে যায়। টাইগার বরাবরই বলে এসেছে, দিশা কেবল তাঁর ভালো বন্ধু এবং আর কিছুই নয়। এমনকী তাঁদের সম্পর্ক না থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন টাইগারের বোন আয়েশা শ্রফও। তবে যাই হোক না কেন, দিশা এবং টাইগার টিনসেল টাউনের অন্যতম সেরা জুটি ছিলেন, তাঁদের জুটিকে বরাবরই একসঙ্গে দেখা যেত। এখন তাঁরা দুজনেই যে যার পথে এগিয়ে গিয়েছেন। টাইগার তাঁর পরবর্তী রিলিজ গণপথের জন্য প্রস্তুত, আর দিশা তাঁর পরবর্তী বড় রিলিজ প্রভাস এবং দীপিকা পাড়ুকোন প্রজেক্ট কে-র প্রচারে ব্যস্ত।

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার