গানের তালে ঢাকা মাতাতে যাচ্ছেন নচিকেতা

মাস কয়েক আগেই টলিউডের আরও এক জনপ্রিয় গায়ক অনুপম রায় সেই দেশে গিয়ে জমিয়ে কনসার্ট করে এসেছেন। এবার যাচ্ছেন নচিকেতা আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নচিকেতা, নামটির মধ্যেই যেন মানুষকে সবদিক দিয়ে অনুপ্রাণিত করার একটি চাবিকাঠি। এক কালে যিনি কন্ঠের জোরজ গোটা বাংলায় রাজত্ব করতেন, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে নচিকেতার গানগুলি আজও সাড়া জাগায়। সমাজের নানা দিকগুলি সুন্দরভাবে ফুটিয়ে তোলেন এই বাঙালি গায়ক, যেখানে থাকে সমাজের পজিটিভ এবং নেগেটিভ দুই দিকেই। রাজনৈতিক বিভিন্ন ছলাকলাও তাঁর একাধিক গানে ফুটে উঠেছিল। না রাজনৈতিক প্রভাবকে কখনই তিনি পাত্তা দেননি।

কখনও তাঁর গলায় ফুটে উঠেছে বৃদ্ধাশ্রম, আবার কখনও আমি সরকারি কর্মচারী, আবার কখনও নীলাঞ্জনা, ইত্যাদি একাধিক গান আজও তরুণ প্রজন্মের কাছে প্রিয়। নচিকেতার জনপ্রিয়তা শুধু বাংলাতেই আটকে নেই, গোটা দেশ এবং বিদেশের মাটিতেও নচিকেতার পরিচিতি আকাশছোঁয়া। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশেও বেশ নাম ডাক তাঁর। যদিও বর্তমানে তাঁর গানের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এমনিতেও বাংলাদেশে বাংলার তারকাদের প্রতিনিয়ত যাতায়াত বর্তমান। তেমনি এবার ঢাকায় যাওয়ার ডাক পড়ল নচিকেতার। মাস কয়েক আগেই টলিউডের আরও এক জনপ্রিয় গায়ক অনুপম রায় সেই দেশে গিয়ে জমিয়ে কনসার্ট করে এসেছেন। এবার যাচ্ছেন নচিকেতা আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা। এবার ‘নিলাঞ্জনা’ খ্যাত শিল্পী ঢাকা যাচ্ছেন দর্শকের মন জয় করতে। আসলে ‘আজব রেকর্ড ও আজব কারখানা’র উদ্যোগেই নচিকেতাকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১০ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে (কেআইবি) তে লাইভ কনসার্ট আছে নচিকেতার।

তাই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে, ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’। তবে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।প্রতিষ্ঠানটি জানিয়েছেন, ‘নচিকেতা বাংলাদেশে আসার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১০ নভেম্বর তিনি আসছেন।’

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত