১৯ বছর বাদে ভাঙছে অস্কার জয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানের সংসার

Share:

নিজস্ব প্রতিনিধি: নিকোল কিডম্যান এবং কিথ আরবানের ১৯ বছরের দাম্পত্য জীবনে ইতি।  ভাঙছে অস্কার জয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানের সংসার।  অভিনেত্রী নিজেই এই ঘোষণা করেছেন। স্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান ও চারবারের গ্র্যামিজয়ী সঙ্গীতশিল্পী কিথ আরবানের এই খবরে সত্যি অনেকে ভেঙে পড়েছেন। 

সূত্র জানিয়েছে, নিকোল কিডম্যান নাকি এই বিচ্ছেদ চান না। এমনকি তিনি এই বিয়ে বাঁচানোর জন্য লড়াই করে আসছেন।  এই দম্পতি ২০০৬ সালের জুনে বিয়ে করেছিলেন এবং তাদের ১৭ বছর বয়সী সানডে রোজ এবং ১৪ বছর বয়সী ফেইথ মার্গারেট নামে দুই কন্যা রয়েছে। কিডম্যান এর আগে টম ক্রুজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। কয়েক মাস আগে তাদের বিচ্ছেদের গুজব প্রথম উঠে আসে, যখন টিএমজেড জানিয়েছে যে তারা আলাদা থাকছেন। তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েনের গুজব অনলাইনে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু নিকোল প্রকাশ্যে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। বরং, তিনি সবসময়ই বলেছেন যে তার পরিবার কীভাবে দুঃসময়ে তাকে সমর্থন করে। ২০২৪ সালের এপ্রিলে, কিডম্যান তাঁর পরিবারকে “সুন্দর” বলেই উল্লেখ করেছিলেন। সেই সময়ে বলেছিলেন, “আমি খুব ভাগ্যবান যে আমার কাছে কিথ আছে, যে কেবল আমার ভালোবাসা, আমার গভীর, গভীর ভালোবাসা। এটি আমাকে যা করতে হবে তা করার এবং করার ক্ষমতা দেয় কারণ আমি জানি আমি কোথায় ফিরে আসতে পারি।”

উল্লেখ্য, এর আগে হলিউড অভিনেতা টম ক্রুজকে বিয়ে করেছিলেন নিকোল কিডম্যান । তাদের সম্পর্ক টিকেছিল এক দশকেরও বেশি।  ২০০১ সালে সেই দাম্পত্যের সম্পর্কে ইতি ঘটে।  তারপর ২০০৬ সালে কিথ আরবানকে বিয়ে করেন নিকোল। এমনকি চলতি বছরে ৫ জুন, নিকোল কিডম্যান স্বামী কিথ আরবানকে শুভ বার্ষিকী শুভেচ্ছা জানিয়ে একটি প্রিয় পোস্ট শেয়ার করেছিলেন। ছবিতে, নিকোলকে কিথের কাঁধে হেলান দিয়ে থাকতে দেখা  যায়।  তারপরেই এবার প্রকাশ্যে এল বিচ্ছেদের খবর। 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ