চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিআরপির তালিকায় সেরার তাজ ছিনিয়ে নিল পর্ণা-সৃজন, শুরুতেই বাজিমাত ‘গীতা LLB’-র

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ শেষ হতেই খানিকটা ছন্দে ফিরল বাংলা সিরিয়ালের টিআরপি। তবে এ সপ্তাহের তালিকায় চমক ‘নিম ফুলের মধু’র। অন্যদিকে জলসার নতুন মেগা ‘গীতা এলএলবি’-ও শুরুতেই সেরা পাঁচে জায়গা করে নিল। পর্ণা-সৃজনের ডিভোর্স ভুলে তাঁদের রোমান্সে মজেছেন এখন ভক্তরা। পর্ণা-সৃজনের ফুলশয্যাই বেঙ্গল টপারের তাজ (যৌথভাবে) ছিনিয়ে দিল তাঁদের। তবে অনুরাগের ছোঁয়া এখন প্রাক্তনী টিআরপির তালিকার। এখন বেঙ্গল তাজের শিরোনামে রয়েছে জগদ্ধাত্রী, আর তার সঙ্গেই প্রথম স্থান ভাগ করে নিল পর্ণা-সৃজন। এই সপ্তাহে টিআরপি তালিকার তৃতীয় স্থানে দেখা মিলল অনুরাগের ছোঁয়ার। গত সপ্তাহে সেরা পাঁচ থেকে বেরিয়ে গিয়েছিল সূর্য-দীপা। এবার ভাল নম্বর নিয়ে কামব্যাক করল এই সিরিয়াল। কার কাছে কই মনের কথার সঙ্গে তিন নম্বর পজিশন ভাগ করে নিয়েছে টিম অনুরাগের ছোঁয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি।

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- নিম ফুলের মধু- (৮.১),  জগদ্ধাত্রী- (৮.১)

দ্বিতীয়- ফুলকি- (৭.৬)

তৃতীয়- অনুরাগের ছোঁয়া (৭.২), কার কাছে কই মনের কথা (৭.২)

চতুর্থ- তোমাদের রাণী- (৬.৪)

পঞ্চম- গীতা এলএলবি- (৬.২)

ষষ্ঠ- সন্ধ্যাতারা (৬.১)

সপ্তম- লাভ বিয়ে আজকাল (৬.০)

অষ্টম- ইচ্ছে পুতুল (৫.৯), রাঙা বউ- ৫.৯

নবম- হরগৌরী পাইস হোটেল (৫.৮)

দশম- জল থই থই ভালোবাসা (৫.৭)

বছর শেষে ব্লুজ প্রোডাকশনের জলসার নতুন চমক গীতা এলএলবি। প্রত্যাশা ছাপিয়ে প্রথম সপ্তাহেই সেরা পাঁচে ঢুকে পড়ল। চার নম্বরে রয়েছে ‘তোমাদের রাণী’। রাণী-র অন্তঃসত্ত্বা হওয়ার মেইন ট্র্যাক বেশ মনে ধরেছে দর্শকের। এদিকে গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্টার জলসার লাভ বিয়ে আজকাল। শ্রাবণ চরিত্রে মৌমিতার বদলে এখন তৃণা সফর শুরু করেছেন। এবার দেখা যাক আগামিদিনে এই সিরিয়ালের গতি কতটা বাড়ে!

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ