পারিবারিক শোকের আবহে বিয়ে স্থগিত করলেন অভিনেত্রী পবিত্রা পুনিয়া

Share:

অভিনেত্রী এবং বিগ বস ১৪-এর জনপ্রিয় মুখ পবিত্রা পুনিয়া তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। পুরানো সম্পর্কের অধ্যায় পেরিয়ে তিনি যখন নতুন জীবনের সপ্ন বুনছেন, ঠিক সেই সময়েই ব্যক্তিগত জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নানির প্রয়াণের কারণে আপাতত পিছিয়ে গেলো অভিনেত্রীর বিয়ে।

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে , পবিত্রা ও তাঁর পরিবারের তরফে ২০২৬সালের মার্চে বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্ত ২০২৫ সালের ডিসেম্বর মাসে অভিনেত্রীর নানির আকস্মিক মৃত্যু গোটা পরিবারকে গভীরভাবে শোকাহত করে তোলে। সেই কারণেই বিয়ে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পবিত্রা জানিয়েছেন, বিয়ের নতুন তারিখ এখনও চূড়ান্ত নয়। তাঁর কথায়, “এই মুহূর্তে কোনও নির্দিষ্ট দিন ঠিক করা হয়নি। আগস্টের আগে বিয়ের কোনও সম্ভবনাও নেই। অন্তত ৬ মাস আমরা সবকিছু পিছিয়ে দিয়েছি। ঘটনাটি খুবই অপ্রত্যাশিত ছিল, তাই মানসিকভাবে নিজেকে সামলে  নিতে সময় লাগবে।” উল্লেখযোগ্য বিষয় হল, পবিত্রা পুনিয়া ইতিমধ্যেই নতুন জীবনের বাগদান সেরেছেন। ২০২৫ সালের অক্টোবর মাসে তিনি তাঁর বর্তমান প্রেমিকের সঙ্গে এনাগেজমেন্ট করেন । তবে ইচ্ছাকৃত ভাবেই তিনি তাঁর হবু স্বামীর পরিচয় গোপন রেখেছেন। একটি সাক্ষাৎকারে পবিত্রা জানিয়েছেন, তাঁর প্রেমিক বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। তিনি একজন মার্কিন প্রবাসী ব্যবসায়ী।পবিত্রার কথায় “ও খুব ভালো মানুষ, অসম্ভব যত্নশীল।” আমরা বেশ কিছু দিন ধরেই একে অপরকে চিনি , আর সম্পর্কটা খুব স্বাভাবিক ভাবেই এগোচ্ছে।

পবিত্রার জীবন বরাবরই সংবাদ শিরোনামে থেকেছে। বিগ বস ১৪-এর ঘরেই অভিনেতা এজাজ খানের সাথে তাঁর আলাপ ও প্রেম শুরু হয়। ২০২২ সালে অভিনেত্রী বাগদানের ছবি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। তবে ২০২৪ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। বিচ্ছেদের পর বাগদানের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিএ ফেলেন। বর্তমানে নতুন সম্পর্ক, ভবিষ্যতের বিয়ে এবং জীবনের নতুন পরিকল্পনা , সব মিলিয়ে পবিত্রা পুনিয়া নিজের জী বনকে  গুছিয়ে নেওয়ার পথে। তবে এই মুহূর্তে তাঁর এবং পরিবারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নানির মৃত্যুজনিত শোক কাটিয়ে ওঠা।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম