‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

প্রবল বন্যায় ভাসছে অসম। এখনও পর্যন্ত ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভেসে গিয়েছে প্রচুর মানুষের বাড়ি-ঘর। এমন পরিস্থিতিতে নিজের শহরের মানুষজনদের পাশে দাঁড়াতে গোটা দেশকে আহ্বান জানালেন জনপ্রিয় গায়ক পাপন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল বন্যায় ভাসছে অসম। এখনও পর্যন্ত ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভেসে গিয়েছে প্রচুর মানুষের বাড়ি-ঘর। এমন পরিস্থিতিতে নিজের শহরের মানুষজনদের পাশে দাঁড়াতে গোটা  দেশবাসীকে আহ্বান জানালেন জনপ্রিয় গায়ক পাপন। হ্যাঁ, অসমের নাগরিক ‘ইয়ে আলি’ গায়ক।

সোমবার (২৭ জুলাই) এক্স-এ একটি ভিডিও শেয়ার করে পাপন জানালেন, ‘হ্যালো সবাই, হ্যালো ভারত, হ্যালো বিশ্ব। আমি আমার শহর অসমকে দেখে চিন্তিত, আপনাদের সকলকে আমি অসমের দিকে দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করছি। এ বছর বন্যার কারণে যে ধ্বংসযজ্ঞ হয়েছে অসমে, তা আপনারা কল্পনাও করতে পারবেন না। অনেক গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে। মানুষ এখনও গৃহহীন। শত শত মানুষ নিখোঁজ, বহু মানুষ প্রাণ হারিয়েছেন। বহু পশু-পাখি মারা গিয়েছে। রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ, তাই দয়া করে এই খবরটি সবার কাছে ছড়িয়ে দিন। আমি ভারত এবং গোটা বিশ্ববাসীর কাছে অনুরোধ করছি, আপনারা সবাই দয়া করে অসমের দিকে নজর দিন। এটা মানবতার প্রশ্ন, আমাদের সকলকে এক হতে হবে, যে যা কিছু করবে, তা যেন দ্রুত করে। আমরা সবাই এখানে নিজ নিজ দায়িত্ব পালন করছি। আপনারা যদি সাহায্য করতে চান, অনুগ্রহ করে এগিয়ে আসুন।’

 

এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানয়েছেন, ‘পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের জন্য রাজ্য সরকারের মন্ত্রীরা রাজ্যজুড়ে যোগাযোগ করার চেষ্টা করছেন। এখন শিবসাগর, জোরহাট, গোলাঘাটের মতো বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলির নাগরিকদের ত্রাণ বাঁচানোই রাজ্য সরকারের অগ্রাধিকার। যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্থগিত করা হয়েছিল, সেখানে তা পুনরুদ্ধারের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।’ রবিবার, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অসমের বন্যা পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলেছেন। ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও উদ্ধার অভিযান চালাতে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

ভিনধর্মী প্রাপ্তবয়স্ক যুগলের বিয়েতে বাধা নয়! পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি