চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিপাকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী, থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সারাজীবন সুপারফ্লপ পরিচালক হিসেবেই বলিউডে পরিচিত ছিলেন। গেরুয়া শিবিরের দাক্ষিণ্যে সেই তকমা ঘুচেছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সাফল্যের মুখ দেখতেই মাথা ঘুরে গিয়েছে বিবেক অগ্নিহোত্রীর। মুখে যা খুশি, তা বলে চলছেন। আর সেই বেফাঁস মন্তব্য করতে গিয়েই এবার ফেঁসে গেলেন বিজেপি ঘনিষ্ঠ বলিউড পরিচালক। ‘ভোপালি মানেই সমপ্রেমী’ এমন অশালীন ও বিতর্কিত মন্তব্য করে আগেই মধ্যপ্রদেশের আমজনতার রোষের মুখে পড়েছিলেন। শনিবার ওই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে থানায় দায়ের হল মামলা। মুম্বইয়ের ভারসোভা থানায় রোহিত পাণ্ডে নামে এক জনসংযোগ পেশাজীবি বিবেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দ্রুত এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার আর্জি জানিয়েছেন।

সম্প্রতি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পরিচালকের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও’তে বিবেককে বলতে শোনা যায়, ‘আমি ভোপালের বাসিন্দা। কিন্তু নিজেকে কখনও ভোপালি বলে দাবি করি না। কেননা, ভোপালি মানেই সমপ্রেমী, এমনই মনে করা হয়।’

বিবেকের ওই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। ভোপাল নিয়ে কাশ্মীর ফাইলসের পরিচালকের ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তাঁকে পালটা কটাক্ষ করেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি কটাক্ষের সুরে বলেন, ‘বিবেক যাঁদের সঙ্গে ওঠাবসা করেন, তাঁদের প্রভাব তো পরিচালকের উপর পড়বেই।’ অর্থাৎ ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পরিচালকের সঙ্গে বিজেপি নেতাদের ঘনিষ্ঠতাকে খোঁচা দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমেও ভোপালের বহু সাধারণ মানুষ বিবেকের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ