‘নবান্ন অভিযানে লুকিয়ে রাজনৈতিক স্বার্থ’, স্বস্তিকার পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

এরপরেই কটাক্ষের শিকার হন অভিনেত্রী। নেটপাড়ার একাংশ প্রশ্ন করেন, 'যে-ই নবান্ন অভিযানের ডাক দিক, বিষয় তো একই। এখানে আপনার অসুবিধা কোথায়?'

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর হোক বা অন্যকিছু, শহরের যেকোনও প্রতিবাদী আন্দোলনেই বরাবর সামিল হন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যদিও নিজের মুখের ধারালো এবং চাচাছোলা কথাবার্তায় প্রায়শই বিতর্কের সম্মুখীন হন তিনি। তবুও নিজের মতামত জানাতে কখনই পিছপা হন না স্বস্তিকা মুখোপাধ্যায়। আরজি কর-কাণ্ডে প্রথম থেকেই প্রতিবাদে নেমেছেন স্বস্তিকা। কখনও সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে আবার কখনও রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু মাঝেমধ্যেই প্রতিবাদের আওয়াজ তুলে নির্দ্বিধায় বেফাঁস মন্তব্য করে বসেন, আর তাতেই ফেঁসে যান স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার আরজি কর-কাণ্ড নিয়ে আবারও চাচাছোলা মন্তব্য করে বিতর্কের তলানিতে ঠেকলেন অভিনেত্রী।

আগামী ২৭ অগস্ট আরজি কর-কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘ছাত্র সমাজ’। পোস্টারে তেমনটাই দাবি। কিন্তু স্বস্তিকার দাবি, নামেই ছাত্ররা, নেপথ্যে রয়েছে রাজনৈতিক স্বার্থ। তাঁর এই মন্তব্যই তাঁকে সোশ্যাল মিডিয়ায় হিরো থেকে একেবারে জিরো বানিয়ে দিল। রীতিমতো তুলোধনা চলছে স্বস্তিকার পোস্ট ঘিরে। আসলে ছাত্র সমাজের নবান্ন অভিযান নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা লিখেছেন, ‘২৭ তারিখে ‘ছাত্রদের’ নাম করে নবান্ন চলো আহ্বান। এই খবর ছড়িয়ে দেওয়ার আগে যাচাই করুন। দলীয় রাজনৈতিক ফয়দা লুটতে দেবেন না।’ এরপরেই কটাক্ষের শিকার হন অভিনেত্রী। নেটপাড়ার একাংশ প্রশ্ন করেন, ‘যে-ই নবান্ন অভিযানের ডাক দিক, বিষয় তো একই। এখানে আপনার অসুবিধা কোথায়?’ 

নেটপাড়ায় ট্রোলড হলেও পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, তাঁর পোস্টের অর্থ শুধুই এই অভিযানের সত্যতা যাচাই করা, অন্ধের মতো কাউকে বিশ্বাস করা উচিত নয়। তা বলে আন্দোলনকে সমর্থন করবেন না, এর কোনও মানে নেই। নিজের রাজ্যে সবসময়ই তাঁর মতো করে প্রতিবাদের চেষ্টাই করে আসছেন তিনি। হ্যাঁ-তে হ্যাঁ আর না-তে না বলবেন না। সে শাসক হোক বা বিরোধী হোক বা নেটিজেন বা ভক্ত হোক। এরপর নেটাগরিকদের কটাক্ষ করে অভিনেত্রী লেখেন, গালাগাল দেওয়ার জন্য কারণ না খুঁজে মেয়েদের সম্মান করুন। মেয়েদের জন্য লড়াইতে কোন মেয়ে কত সম্মান পাচ্ছে, দেখতেই দেখাই যাচ্ছে!

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?