অভিনয় দেখে ফের স্বামী নিকের প্রশংসায় ভাসলেন ‘দেশি গার্ল’

Share:

নিজস্ব প্রতিনিধি :  সুপার মম ও আদর্শ দম্পতির তকমা পেয়েছেন ‘দেশি গার্ল’। স্বামী নিক জোনাসের সঙ্গে দিব্যি সংসার করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।তবে শুধু সংসার কেন পেশাগত জীবনেও দেখভাল করে চলেছেন প্রিয়াঙ্কা।বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডে। সেখানে প্রায় ১০ বছরের চেষ্টায় পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। মাঝেমধ্যে স্বামী নিক জোনাসকে নিয়ে মজাদার ছবি ভাগ করে নেন। এবারও তার ব্যতিক্রম হয় নি।স্বামী নিককে নিয়ে প্রশংসায় ভাসলেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি, প্রিয়াঙ্কা স্বামী নিকের প্রশংসা করে তাঁর সিনেমা ‘দ্য গুড হাফে’র প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করেছেন। ক্যাপশনে জানিয়েছেন,তিনি আর অপেক্ষা করতে পারছেন না ছবিটি দেখার জন্য। ছবিটিতে তাঁর অসাধারণ অভিনয় আবারও মন কেড়েছে তাঁর। তিনি কারোর পক্ষপাতিত্ব করেন না। তবে এই বিষয়টাই তিনি বলবেন নিক অসাধারণ অভিনয় করেছে। তিনি এও জানান সিনেমা হলে খুব শীঘ্রই আসছে ‘গুড হাফ’। আগামী ১৬ই আগস্ট এই ছবি দর্শকদের কাছাকাছি আসতে চলেছে। সব মিলিয়ে তিনি আর অপেক্ষা করতে পারছেন না।

প্রিয়াঙ্কা এবং নিকের একে অপরের প্রতি ভালবাসা দেখে সেরা দম্পত্তির তকমা দিয়েছেন অনুরাগীরা। তবে নিকের মত তাঁর পরিবারও খুব বেশি মিশুকে এবং মজার। একবার ফ্র্যাঙ্কলিন জোনাস (নিক জোনাসের ভাই) সম্প্রতি দ্য ভিয়াল ফাইলস পডকাস্টে প্রিয়াঙ্কা চোপড়া এবং ড্যানিয়েল জোনাস (প্রিয়াঙ্কা চোপড়ার ভগ্নিপতি) সম্পর্কে জানিয়েছিলেন যে, ড্যানিয়েল খুব মিষ্টি এবং শান্ত। অপরদিকে প্রিয়াঙ্কা হলেন উগ্র। খানিকটা মজার ছলে বলেন, একজন লেডি বক্সার এর শব্দটি ব্যবহার করেন দেখেন তবে এক্ষেত্রে প্রিয়াঙ্কার ছবি ভেসে আসবে। এই কথা শুনে হো হো করে হেসে ওঠেন সকলে।

উল্লেখ্য, সম্প্রতি ‘হেডস অফ স্টেট’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা। এই ছবিটি ছিল একটি অ্যাকশন কমেডি ছবি যেখানে ইদ্রিস এলবা এবং জন সিনার সঙ্গে অভিনয় করেছেন ‘দেশী গার্ল’। তিনি বর্তমানে এখন রয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানে তিনি ফ্রাঙ্ক ই. ফ্লাওয়ারস পরিচালিত দ্য ব্লাফ-এ ছবির শুট্যিং করছেন। সেখানে তাঁকে এক সাহসী জলদস্যুর ভূমিকায় দেখা যাবে।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার