জাহ্নবী কান্দুলার মৃত্যু নিয়ে মজা, পুলিশের শাস্তির দাবি প্রিয়াঙ্কা চোপড়ার

দুই পুলিশ অফিসার জাহ্নবীর মৃত্যু নিয়ে মজা করছেন এবং বলছেন সে তাঁর জীবনের মূল্য দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বহু ভারতীয়রা বিদেশে বসবাস করছেন, কেউ কর্মসূত্রে আবার কেউ হাইয়ার স্টাডির জন্য। কিন্তু সেখানে গিয়ে যদি কোনও ভারতীয় সমস্যায় পড়ে তাহলে স্বাভাবিকভাবেই দেশবাসীর ভেঙে পড়াটা স্বাভাবিক। গত ২৩ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে সিয়াটেল পুলিশের গাড়ির ধাক্কায় মারা গিয়েছিলেন জাহ্নবী কান্দুলা নামে এক ভারতীয় ছাত্রী। তাঁর মৃত্যুর কয়েক মাস পর একটি ভিডিও হতেই ফের আলোচনায় এলো জাহ্নবী কান্দুলা মৃত্যু রহস্য। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই পুলিশ অফিসার জাহ্নবীর মৃত্যু নিয়ে মজা করছেন এবং বলছেন সে তাঁর জীবনের মূল্য দিয়েছে।

এই পুলিশ অফিসারের মৃত্যু নিয়ে মজা করার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে সকলে। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা চোপড়া সহ অনেক সেলিব্রিটি, যাঁরা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন, তাঁরা ভিডিওটিকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘একটি জীবন। এটির কোনো মূল্য দিতে পারে না’। ফারহান আখতারও এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে জাহ্নবী কান্দুলার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি আরও লিখেছেন, “আমরা একে অপরকে চিনতাম না কিন্তু আমি জানি যে, সে একজন শিক্ষার্থী হিসাবে বিশ্বে নিজের জন্য একটি জায়গা তৈরি করার প্রস্তুতি নিচ্ছিলেন, আপনার সম্ভাবনা সীমাহীন এবং আপনার মূল্য অপরিমেয় ছিল। আপনার পরিবারের প্রতি সমবেদনা। RIP।”

কার্তিকেয় তারকা নিখিল সিদ্ধার্থ টুইটার অ্যাকাউন্টে গিয়ে লিখেছেন, অফিসারদের জাহ্নবীর মৃত্যুকে উপহাস করার ভিডিওটি সত্যই ‘হৃদয়বিদারক’ এবং ‘বর্ণবাদী’। সোশ্যাল মিডিয়ায়, অনেকেই জাহ্নবীর মৃত্যুর জন্যে বিচার দাবি করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া এই মূহুর্তে স্বামী নিক জোনাসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। খুব শীঘ্রই দেশে আসছেন তিনি। কারণ সামনেই তাঁর বোন পরিণীতির বিয়ে।

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?