‘দ্য ব্লাফ’-এর সেটে গুরুতর জখম প্রিয়াঙ্কা চোপড়া

'দ্য ব্লাফ'-এ প্রিয়াঙ্কা চোপড়া একজন প্রাক্তন মহিলা জলদস্যুর ভূমিকায় অভিনয় করছেন। যিনি তার পরিবারকে রক্ষা করার জন্য ভয়ানক যুদ্ধে সামিল হয়েছেন। ছবিতে প্রিয়াঙ্কাকে কার্ল আরবানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুটিং সেটে তারকাদের আহত হওয়ার ঘটনা নতুন নয়। কখনও অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে আহত হচ্ছেন প্রবীণ থেকে তরুণ তারকারা, আবার কখনও রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভরা ঠাণ্ডায় পাতলা পোশাকে অভিনয় করতে গিয়ে বিপাকে পড়ছেন অভিনেত্রীরা। আবার প্রবীণ তারকারা মারপিট দৃশ্যে অভিনয় করতে গিয়ে হাড়গোর ভাঙছেন। যাই হোক, এবার শুটিং সেটে গিয়ে মারাত্মক আহত হলেন গ্লোবাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে বলিউড থেকে অনেকটাই দূরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এখন তিনি হলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত। চলতি মাসেই প্রিয়াঙ্কা তাঁর পরবর্তী হলিউড চলচ্চিত্র ‘দ্য ব্লাফ’-এর কাজ শুরু করেছেন। আর ছবির শ্যুটিংয়ে স্টান্ট করতে গিয়েই গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী।

বুধবার সকালে প্রিয়াঙ্কা নিজেই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে নিজের রক্তাক্ত অবস্থার একটি ছবি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীর ঘাড়ে আঘাতেরও একটি ছবি রয়েছে। আর তিনি ক্যাপশনে লিখেছেন, “ওহ, আমার কাজের পেশাদার বিপদ। #LatestAcquisition #TheBluff #Stunts।” ‘দ্য ব্লাফ’-এ প্রিয়াঙ্কা চোপড়া একজন প্রাক্তন মহিলা জলদস্যুর ভূমিকায় অভিনয় করছেন। যিনি তার পরিবারকে রক্ষা করার জন্য ভয়ানক যুদ্ধে সামিল হয়েছেন। ছবিতে প্রিয়াঙ্কাকে কার্ল আরবানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন ফ্রাঙ্ক ই ফ্লাওয়ারস। ‘দ্য ব্লাফ’-এর শুটিংয়ের আগে, প্রিয়াঙ্কা একটি ইয়টে কাস্ট এবং ক্রুদের সঙ্গে একটি রিল শেয়ার করেছিলেন। এবং ক্যাপশনে লিখেছেন, “যখন আমি একটি নতুন প্রকল্প শুরু করি, তখন এটা জানা আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ যে যারা এটি তৈরি করতে একত্রিত হয় তারা শীর্ষস্থানীয়। আমরা আমাদের পরিবার এবং বাড়ি থেকে দূরে, চিন্তা, খাওয়া এবং শ্বাস-প্রশ্বাস নিয়ে একসঙ্গে অনেক সময় ব্যয় করি। আমরা যে শিল্পে অবদান রাখছি।”

প্রিয়াঙ্কা চোপড়া চলতি বছর হোলিতে ভারতে ছিলেন। তাঁর সঙ্গে তাঁর মেয়ে ও স্বামী নিক জোনাসও ছিলেন। তিনি ভারতে এসে প্রথমেই ঈশা আম্বানির হোলির পার্টিতে অংশ নিয়েছিলেন। পরিবারের সঙ্গে অনেকটা দিন কাটিয়ে ভারত ছেড়ে বিদায় নেন। ২০১৮ সালে নিক জোনাসকে বিয়ে করার পর থেকে লস অ্যাঞ্জেলেসেই পাকাপাকি সংসার পেতেছেন অভিনেত্রী। তাঁকে বলিউডে পরবর্তীতে জি লে জারাতে দেখা যাবে। যেখানে তাঁর সহকর্মী আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ। আর হলিউডে তাঁর আসন্ন কাজের মধ্যে ‘হেডস অফ স্টেট’ও রয়েছে। যেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জন সিনা এবং ইদ্রিস এলবা।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক