নিউইয়র্কে প্রিয়াঙ্কার রেস্তরাঁ বন্ধ হচ্ছে, ‘দ্য ব্লাফ’-এর শুটিংয়ে ক্ষতবিক্ষত ‘দেশী গার্ল’

পরে জানা যায়, অভিনেত্রী শেয়ারে রেস্তরাঁর মালিক হয়েছিলেন, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই কিছু হিসাবে গড়মিল থাকার জন্যে তিনি রেস্তোরাঁর অংশীদারিত্ব থেকে সরে আসেন। এবার শোনা যাচ্ছে, বন্ধ হয়ে যেতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁ।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শখ করে নিউইয়র্কে ভারতীয় খাবারের রেস্তরাঁ খুলেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাস কে বিয়ের পরেই পাকাপাকিভাবে লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রিয়াঙ্কা। বিদেশের মাটিতেই এখন তাঁর কাজ কারবার। হলিউডেও প্রতিষ্ঠিত। আর বিদেশের মাটিতে রাজত্ব জমানোর পরেই নিউইয়র্কে ভারতীয় রেস্তরাঁ খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। যার নাম রেখেছিলেন সোনা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই এই রেস্তরাঁর অংশীদারিত্ব থেকে সরে দাঁড়ান অভিনেত্রী। পরে জানা যায়, অভিনেত্রী শেয়ারে রেস্তরাঁর মালিক হয়েছিলেন, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই কিছু হিসাবে গড়মিল থাকার জন্যে তিনি রেস্তোরাঁর অংশীদারিত্ব থেকে সরে আসেন। এবার শোনা যাচ্ছে, বন্ধ হয়ে যেতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁ।

সম্প্রতি সংস্থাটি ঘোষণা করেছে যে, আগামী ৩০ জুন পর্যন্ত রেস্তরাঁটি পরিষেবা দেবে, এরপরেই এর দরজা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। সোনার উদ্বোধন হয়েছিল তিন বছর আগে ভারতীয় পূজা অনুষ্ঠানের মাধ্যমে। সেলিব্রিটিরা নিউ ইয়র্কে যাতে ভারতীয় খাবার পায়, সেই কারণেই রেস্তরাঁর জন্ম দিয়েছিলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি প্রিয়াঙ্কার রেস্তোরাঁটি একটি বিবৃতিতে লিখেছে, “তিনটিরও বেশি উল্লেখযোগ্য বছর পরে, সোনা বন্ধ হবে। যারা আমাদের দরজা দিয়ে হেঁটেছেন তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাকে পরিবেশন করা আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মানের বিষয়। সোনার চূড়ান্ত পরিষেবা ৩০ জুন রবিবার হবে।” সোনা ২০২১ সালে প্রিয়াঙ্কা চোপড়া এবং মনীশ গোয়াল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল৷ তবে, অভিনেত্রী ২০২৩ সালের শেষের দিকে কোনও এক সময়ে প্রতিষ্ঠার সঙ্গে তাঁর অংশীদারিত্ব শেষ করেছিলেন। প্রিয়াঙ্কার দল এ প্রসঙ্গে একটি বিবৃতিতে জানিয়েছিলেন, “সোনাকে জীবনে আনা তার ক্যারিয়ারে একটি গর্বিত এবং তাৎপর্যপূর্ণ মুহূর্ত হবে।

প্রিয়াঙ্কা সর্বদা গল্প বলার মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন, তা ফিল্ম এবং টিভির জন্য আকর্ষক বিষয়বস্তুর মাধ্যমেই হোক, বা একটি সুন্দর প্লেটেড ডিশ যা ভারতের হাউট রন্ধনপ্রণালীকে মূর্ত করে। আমরা তার অংশীদারিত্ব এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। যদিও তিনি আর একজন সৃজনশীল অংশীদার হিসাবে জড়িত থাকবেন না, তিনি সোনা পরিবারের অংশ রয়ে গেছেন, এবং আমরা আমাদের নিজ নিজ নতুন অধ্যায় সামনের দিকে তাকিয়ে আছি।” এদিকে, কাজের ফ্রন্টে, প্রিয়াঙ্কা এখন কয়েকদিন ধরে অস্ট্রেলিয়ায় দ্য ব্লাফের জন্য চিত্রগ্রহণ করছেন। তিনি কার্ল আরবানের সঙ্গে ‘দ্য ব্লাফ’-এ কাজ করছেন। ছবিটি প্রাইম ভিডিওতে প্রচারিত হবে। দ্য ব্লাফ পরিচালনা করছেন ফ্রাঙ্ক ই. ফ্লাওয়ারস। ছবির সেটে অ্যাকশন দৃশ্যে শুট করতে গিয়ে রীতিমতো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছেন নায়িকা। বৃহস্পতিবারও অভিনেত্রী তাঁর একটি রক্তাক্ত অবস্থার ভিডিও দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে তাঁর নাক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। এবং সারা শরীরে রক্তের দাগ। অভিনেত্রী ভিডিওটি শেয়ার করেন বলেন, বুঝতে পারছেন অ্যাকশন ছবিতে কাজ করা কতটা গ্ল্যামারাস। দ্য ব্লাফ ১৯ শতকের ক্যারিবীয় অঞ্চলে সেট করা হয়েছে এবং একজন প্রাক্তন মহিলা জলদস্যুদের গল্প অনুসরণ করে। জলদস্যু চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা।

প্রেমের ভয়ঙ্কর পরিণতি! কলকাতায় যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪

নর্মদার পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে হাজার হাজার ভোটার আইডি কার্ড, FIR-এর দাবি কংগ্রেসের

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন সার্বিয়ার আলেকজান্ডার ভুচিচ

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

১৭৯৯ টাকায় ৮৪ দিনের ভ্যালিডিটি, Jio-র এই প্ল্যানে আর কী কী সুবিধা পাবেন? জেনে নিন

উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের