স্বামীর কনসার্টে ক্যান্সারে আক্রান্ত ভক্ত, দর্শকের ভিড়ে নিজের জায়গা ছেড়ে দিলেন প্রিয়াঙ্কা

শুধু তাই নয়, প্রিয়াঙ্কা চোপড়াও এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিলেন। এরপর প্রিয়াঙ্কা তাঁদের সঙ্গে কিছুক্ষণ আড্ডাও দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। হলিউডে এখন তাঁর পার্মানেন্ট আবাসস্থল। বিশ্বের খ্যাতনামা পপ তারকা নীক জোনাসের ঘরণী তিনি এখন।তাই লস অ্যাঞ্জেলেসেই পাকাপাকিভাবে সংসার গোছাচ্ছেন অভিনেত্রী। গতবছরেই সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই একবছর বয়সী কন্যা মালতির ছবি প্রকাশ্যে এনেছেন নায়িকা। যাই হোক, তাঁর পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন, সবটাই চর্চিত। বিদেশে থেকেই জাতিসংঘের হয়ে কাজ করছেন অভিনেত্রী।

ইউনিসৈফের শুভেচ্ছা দূত তিনি।সুতরাং সাধারণ মানুষের সঙ্গেও অভিনেত্রীর যোগাযোগ বর্তমান। তাঁকে নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে। সম্প্রতি, দ্য স্কাই ইজ পিঙ্ক বিউটি জোনাস ব্রাদার্সের কনসার্টে অংশ নিয়েছিলেন পিগি চপস। সঙ্গে ছিলেন সোফি টার্নারও। যিনি পিসির সঙ্গে তাঁর ছেলেদের শো দেখতে উপস্থিত হয়েছিলেন। সেই কনসার্টে, প্রিয়াঙ্কার সঙ্গে সাক্ষাৎ হয় একজন ক্যান্সার রোগীর। জোনাস ব্রাদার্সের সেই ভক্তের প্রতি অভিনেত্রীর অঙ্গভঙ্গি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কি হয়েছিল?

এদিন জোনাস ব্রাদার্সের শো দেখতে একজন ভক্ত তাঁর মায়ের সঙ্গে অংশ নিয়েছিলেন। ওই ভক্তের মা জোনাস ব্রাদার্সের একজন বড় ভক্ত। কিন্তু তাঁর মা একজন ক্যান্সারের রোগী, কেমোতে চলছে তাঁর, মাথায় ছিল নেই। প্রিয়াঙ্কা কনসার্টে যোগ দেওয়া মাত্রই তাঁর দৃষ্টি পড়ে ওই ভক্তের দিকে। তখন অভিনেত্রী তাঁর আসনে ছুটে গিয়ে কয়েকজন কর্মীদের সাহায্যে তাঁদেরকে ভিআইপি বিভাগে আসতে বললেন কনসার্টটি দেখার জন্যে। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা চোপড়াও এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিলেন। এরপর প্রিয়াঙ্কা তাঁদের সঙ্গে কিছুক্ষণ আড্ডাও দেন। অভিনেত্রীর এহেন অঙ্গভঙ্গি নেটপাড়ার হৃদয় ছুঁয়েছে। ভক্তরা জানান, প্রিয়াঙ্কাও তাঁর বাবাকে ক্যান্সারে হারিয়েছেন। তাই নায়িকার এমনি দৃষ্টিভঙ্গি।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক