প্রযোজকের অবৈধ সম্পর্ক! হাতেনাতে ধরতেই স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা, মামলা দায়ের

চলচ্চিত্র প্রযোজক কমল কিশোর মিশ্রের বিরুদ্ধে আম্বোলি পিএস-এ তাঁর স্ত্রীকে গাড়ি দিয়ে আঘাত করার জন্য IPC-এর 279 এবং 338 ধারায় মামলা দায়ের করা হয়েছে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া যেন আস্তো একটি বিনোদন মাধ্যম। প্রতিনিয়ত এক একটি ভিডিও এখানে ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। যার মধ্যে রয়েছে, কিছু কিছু আনন্দদায়ক ভিডিও, আবার কিছু কিছু ভয়ানক ভিডিও। যা দেখে মানুষের হুঁশ উড়তে বাধ্য। আমজনতা থেকে সেলিব্রিটি কম-বেশি সবারই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। সম্প্রতি একটি ভয়ানক ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনরাও রীতিমতো আতঙ্কে ভুগছে। তাও আবার ভিডিওটি বলিউডের জনপ্রিয় ফিল্মমেকার কমল কিশোর মিশ্রের। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেখানে কমলের মুখ স্পষ্ট নয়।

কারণ ভিডিওটি একটি সিসিটিভি ফুটেজের। ভিডিওতে দেখা গিয়েছে, ফিল্মমেকার তাঁর স্ত্রীকে গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেন। এমনকি গাড়িতে ফিল্মমেকারকে তাঁর স্ত্রী অন্য মহিলার সঙ্গে দেখতে পেয়েছিলেন। সিসিটিভি ফুটেজে ভাইরাল হয়েছে, কমল কিশোর মিশ্র তাঁর স্ত্রীকে গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেন, এবং তারা স্ত্রী মাটিতে পড়ে যান৷ তাঁর স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রযোজক মিশ্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বলিউড ফিল্ম ‘দেহাটি ডিস্কো’-এর “চলচ্চিত্র প্রযোজক কমল কিশোর মিশ্রের বিরুদ্ধে আম্বোলি পিএস-এ তাঁর স্ত্রীকে গাড়ি দিয়ে আঘাত করার জন্য IPC-এর 279 এবং 338 ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ প্রযোজকের স্ত্রীর দাবি, ঘটনার পর তাঁর মাথায় আঘাত লেগেছে। পুলিশ অভিযুক্তদের খোঁজ করছেন। এক পুলিশ কর্তার কথায়, কমল মিশ্রের স্ত্রী শহরতলির আন্ধেরির (পশ্চিম) একটি আবাসিক ভবনের পার্কিং এলাকায় ঘটা ঘটনার জেরে চরম আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, গত ১৯ অক্টোবর।

আম্বোলি থানার আধিকারিক জানিয়েছেন, চলচ্চিত্র নির্মাতার স্ত্রী তাঁর স্বামীকে খুঁজতে পার্কিং এলাকায় গিয়ে নির্মাতারকে গাড়িতে অন্য এক মহিলার সঙ্গে দেখতে পান। যখন চলচ্চিত্র নির্মাতার স্ত্রী তাঁর মুখোমুখি হন, তখন কমল মিশ্র ঘটনাস্থল থেকে পালানোর জন্য গাড়ি চালান এবং প্রক্রিয়ায় তাঁর স্ত্রীকে আঘাত করে বসেন, যার ফলে তাঁর পা, হাতে এবং মাথায় আঘাত লাগে।

এবার পশ্চিম বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, জেলা সফর শুরু শুভেন্দুর

স্বামীকে কেটে টুকরো টুকরো করে দেহাংশ ফ্রিজে রাখলেন স্ত্রী, দুর্গন্ধ বেরোতেই…

হান্টাভাইরাস নিয়ে বড় আপডেট জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটি মানুষের শরীরে কতদিন সক্রিয় থাকে

অফিসের তাড়াহুড়োর মাঝেও বানিয়ে ফেলুন ম্যাঙ্গো অ্যাভোকাডো টোস্ট

জয়ের আনন্দের মাঝেই ধাক্কা! IPL-এ কড়া শাস্তির মুখে ঋষভ পন্থ

গরমে তৃষ্ণা মেটাচ্ছেন নানা পানীয় দিয়ে? জানেন শরবতের আসল ইতিহাস?

ফলহারিণী কালীপুজোয় দক্ষিণেশ্বর–তারাপীঠে উপচে পড়ল ভিড়, থাকছে ভোগও

দুবাই স্টাইলে ইফা চিকেন বানাতে চান? জেনে নিন রান্নার সহজ পদ্ধতি

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

সিনেমার বাজেট কমানোর বার্তা কমল হাসানের, সমর্থনে প্রযোজকরাও

শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্বস্তিতে ভোলানাথ

জমি কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন রবার্ট ওয়াধেরা