Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভিগনেশ-নয়নতারার মন্দিরে প্রবেশ ঘিরে বিক্ষোভ, অভিনেত্রীর ফোন ভেঙে ফেলার হুমকি

যখন এক ভক্ত অভিনেত্রীর ফোন ভেঙে ফেলার হুমকি দেন। যখন নযনতারা তাঁর ফোনে মন্দিরের ভিডিও শুট করছিলেন। নয়নতারা তামিল সিনেমার ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে লেটেস্ট ট্রেন্ডের তালিকায় ছবি তারকাদের আসন্ন ছবি রিলিজের আগে বা জীবনে ভালো কিছুর আশায় মন্দিরে গিয়ে পুজো দেওয়া, ভগবানের কাছে প্রার্থনায় লিপ্ত হওয়া। হ্যাঁ, বিরাট-অনুষ্কা থেকে শুরু করে কেএল রাহুল-আথিয়া, প্রিয়াঙ্কা-মালতী, সারা আলি খান, প্রীতি জিন্টা, রানি মুখোপাধ্যায়, শাহরুখ খান-মোটামুটি সকলেই হিন্দু দেবতার পূজারী। পাঠান রিলিজের আগে কাশ্মীরের বৈষ্ণো দেবীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন শাহরুখ।

এদিকে আইপিএল শুরুর আগেই বৌ মেয়েকে নিয়ে বৃন্দাবনে ঘুরে এসেছেন বিরাট। এছাড়াও ব্রহ্মাস্ত্র রিলিজের আগে জোড়ায় উজ্জয়ীনি মন্দিরে পুজো দিয়ে এসেছিলেন আলিয়া-রণবীর। সেখানে গিয়ে মারাত্মক হুমকির শিকার হয়েছিলেন তাঁরা। এবার মন্দিরে পুজো দিতে গিয়ে ভক্তদের দ্বারা মারাত্মক হুমকির মুখে পড়লেন দক্ষিণী ইন্ডাস্ট্রির পাওয়ারফুল দম্পতি অভিনেত্রী নয়নতারা এবং পরিচালক ভিগনেশ শিবান। ‘পাঙ্গুনি উথিরাম’ উপলক্ষে সম্প্রতি তাঁরা কুম্বাকোনামের কাছে কামাক্ষী আম্মান মন্দিরে গিয়েছিলেন। সেখান থেকে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তাঁরা। তবে মন্দির থেকে ফেরার অভিজ্ঞতা মোটেও ভালো ছিলনা নয়নতারা ও ভিগনেশের। মন্দিরে তাঁদের দেখে স্বাভাবিকভাবেই ভক্তরা চলে আসেন ছবি তুলতে।

একটি নতুন ভিডিওতে দেখা গিয়েছে, নয়নতারার সঙ্গে একজন ভক্ত পেছন থেকে ছবি তোলার চেষ্টা করলে তিনি চরম বিরক্ত হন। দম্পতি মন্দিরে অকপটে প্রবেশ করা মাত্রই ভক্তদের তাঁদের ঘিরে ধরে। এবং পরিস্থিতি খারাপ হয়। ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মন্দিরের ভিতরে থাকার সময়, অভিনেত্রী তাঁর ধৈর্য্য হারিয়ে ফেলেন, তাঁর সঙ্গে জোর করে একজন ফ্যান ছবি তুলতে চাইলে মন্দিরে রীতিমতো গোলমাল সৃষ্টি হয়। চরম বিরক্তর সম্মুখীন হন নায়িকা। ভিডিওটিতে দেখা যায়, পুলিশও ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। তবে সবথেকে জঘন্যতম বিষয় হল, যখন এক ভক্ত অভিনেত্রীর ফোন ভেঙে ফেলার হুমকি দেন। যখন নযনতারা তাঁর ফোনে মন্দিরের ভিডিও শুট করছিলেন। নয়নতারা তামিল সিনেমার ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন। অশ্বিন সারাভানান পরিচালিত মহামারী হরর থ্রিলার “কানেক্ট”-এ তাঁকে শেষ দেখা গিয়েছিল। তাঁকে পরবর্তীতে শাহরুখ খানের সঙ্গে হিন্দি চলচ্চিত্র “জওয়ান”-এ দেখা যাবে। 

  

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালিতে আমেরিকার জাহাজে ডলফিন দিয়ে হামলা চালাবে ইরান

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ

ফিটনেস ট্রেনিংয়ের আড়ালে মহিলাদের ড্রিংক করিয়ে ভিডিও তৈরির অভিযোগ, গ্রেফতার ২

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র