প্রকাশ্যে প্রাক্তন প্রেমিকাকে জড়িয়ে ধরে চুম্বন, তবে কী সম্পর্ক জোড়া লাগছে সলমন-সঙ্গীতার

ভাইজানের সঙ্গে বাতালাপ করতেও দেখা যায় অভিনেত্রীকে। তবে নজর বেশি কেড়ে নেয়, সলমন সঙ্গীতার কপালে চুম্বন এঁকে দেওয়া সবার সামনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার ৫৭ বছরে পদার্পণ করলেন বলিউডের সুপারস্টার সলমন খান। জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যায় জমকালো পার্টির আয়োজন করেছিলেন ভাইজান। যেখানে বসেছিল একেবারে তারকাদের মেলা। শাহরুখ খান থেকে শুরু করে অভিনেতার প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি, অর্জুন কাপুর, পূজা হেগড়ে, কার্তিক আরিয়ান, সুনীল শেঠী, রীতেশ-জেনেলিয়া-সহ বলিউডের একগুচ্ছ অভিযোগ তারকা এদিন উপস্থিত ছিলেন। তবে সবথেকে নজর কাড়ল শাহরুখের সঙ্গে সলমনের আলিঙ্গন এবং প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির সঙ্গে অভিনেতার জমিয়ে ভাবসাব, কপালে চুম্বন কোনটাই নজর এড়ল না পাপরিজ্জিদের ক্যামেরার সামনে থেকে।

ভাইজানের জন্মদিনের সকাল থেকেই শুরু হয়েছে ভক্তদের ভালবাসা বর্ষণ। গত রাতের পার্টির একটি বিশেষ মুহূর্ত এখন নেটপাড়ার হৃদয়ে রাজত্ব করছে৷ সলমনের জন্মদিন পার্টির একটি ভাইরাল ছবিতে দেখা যায়, ভাইজান তাঁর প্রাক্তন প্রেমিকা এবং অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে প্রকাশ্যে সকলের সামনেই চুম্বন করছেন। এদিন ভাইজানের দেখা মেলে, বেসিক কালো শার্ট-লেদার প্যান্টে এবং অভিনেত্রীকে দেখা যায় একটি বেগুনি বর্ণের ওয়েস্টার্ন পোশাকে। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে একে অপরের সঙ্গে ডেট করেছেন সলমন-সঙ্গীতা। তবে তাঁদের সম্পর্কের বিচ্ছেন কারণ সালমান। তিনিই সঙ্গীতার সঙ্গে প্রতারণা করেছিলেন। তবে এখন তাঁরা ভালো বন্ধু।

প্রাক্তন প্রেমিকের জন্মদিনে তাঁর ডাকে ছুটে আসেন সঙ্গীতা। এবং বাইরে ভাইজানের সঙ্গে বাতালাপ করতেও দেখা যায় অভিনেত্রীকে। তবে নজর বেশি কেড়ে নেয়, সলমন সঙ্গীতার কপালে চুম্বন এঁকে দেওয়া সবার সামনে। সালমানের বিভিন্ন ফ্যান ক্লাবের দ্বারা ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে এই ছবিগুলি। ফটোগুলিতে দেখা যায়, সঙ্গীতাকে দুজনে প্যাপস অভিবাদন জানাচ্ছেন। সঙ্গীতার গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সলমনও। আয়ুষ শর্মার বিল্ডিংয়ের বাইরে পার্টির আয়োজন করা হয়েছিল। একজন ব্যবহারকারী ভাইরাল পোস্টে মন্তব্য করেছেন এবং লিখেছেন, “সালমানের প্রথমে তাঁকে বিয়ে করা উচিত ছিল এবং তাহলে জীবন এত মসৃণ হত। অন্য একজন বলেছেন, “ভাই কা পহেলা প্যায়ার।”

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন