কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন পঞ্জাবি গায়ক

কানাডায় ফের আক্রান্ত পঞ্জাবি গায়ক-অভিনেতা অ্যামি ভির্ক। জানা গিয়েছে, গত ৫ সেপ্টেম্বর কলাম্বিয়ার অ্যাবটসফোর্ডে তাঁর কনসার্ট শেষ হওয়ার কিছুক্ষণ পরেই হামলার শিকার হন গায়ক-অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কানাডায় ফের আক্রান্ত পঞ্জাবি গায়ক-অভিনেতা অ্যামি ভির্ক। জানা গিয়েছে, গত ৫ সেপ্টেম্বর কলাম্বিয়ার অ্যাবটসফোর্ডে তাঁর কনসার্ট শেষ হওয়ার কিছুক্ষণ পরেই হামলার শিকার হন গায়ক-অভিনেতা। ওই এলাকায় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। গায়কের কনভয়কে লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, একদল দুষ্কৃতী কালো রঙের এসইউভিতে চেপে এসে গায়কের গাড়িকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। তবে গায়কের গাড়িটি বুলেটপ্রুফ ছিল। তাই গুলি গাড়ির গা ঘেঁষে বেরিয়ে যায়। তাই ঘটনায় কেউ আহত হননি বলেই জানিয়েছেন অ্যাবটসফোর্ড পুলিশ কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, গত ৫ সেপ্টেম্বর রাত ১১ টার সময় অ্যামি তাঁর গাড়িবহর নিয়ে অনুষ্ঠানস্থল অ্যাবটসফোর্ডের রজার্স ফোরাম ছাড়েন। এরপর ম্যাককালাম রোডের ২৫০০ ব্লকের কাছে অভিনেতার গাড়িবহরকে লক্ষ্য করে প্রায় সাত থেকে দশটি গুলি ছুড়ে সেখান থেকে পালায় দুষ্কৃতীরা। গুলি গাড়ির পেছনের জানালায় লাগার কারণে গায়কসহ গাড়ির সকল আরোহী অক্ষত অবস্থায় রক্ষা পান। ঘটনার পরেই পুলিশ সানিসাইড প্লেসের ২৪০০ ব্লকে একটি এসইউভিতে আগুন লাগার খবর পায়। অবশ্য এই ঘটনার কথা পুরোপুরি অস্বীকার করেছেন ‘ব্যাড নিউজ’-খ্যাত অভিনেতা অ্যামির বাবা কুলজিৎ সিংহ। তিনি জানিয়েছেন, তাঁর ছেলে সম্প্রতি কোনও হামলার শিকার হননি। 

যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিক পঞ্জাবি গায়ক এরকম হামলার শিকার হয়েছেন। সম্প্রতি কানাডায় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে প্রায় ৪ বার গুলি চালানোর ঘটনা ঘটেছে। ২০২২ সালে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালর উপর প্রায় ৩০ রাউন্ড গুলি চালিয়ে তাঁকে খুন করে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার। এছাড়াও এর আগে কানাডায় একাধিক পঞ্জাবি গায়ক আক্রমণের শিকার হয়েছেন। অল্পের জন্যে রক্ষা পেয়ছেন। গায়ক দিলজিত দোসাঞ্জের কয়েকটি কানাডার কনসার্টেও খালিস্তানিরা গিয়ে হামলা চালিয়েছে। বারবার কেন পঞ্জাবি গায়কদের লক্ষ্য করা হচ্ছে তার উত্তর খুঁজছে পুলিশ। 

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর